
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন কলেজ শিক্ষার্থীরা।
সোমবার (১৭ আগস্ট) নবীনগর প্রেসক্লাব প্রাঙ্গণে ‘সচেতন ছাত্র সমাজ’-এর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম এর কাছে স্মারকলিপি দেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসমামুল হক ভূঁইয়া। বক্তব্য দেন নূরে আলম সিয়াম, মো. তামিম, হাসান ও মো. রাকিবসহ অন্যরা।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক বিরোধের জেরে কোনো বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা মেনে নেওয়া যায় না। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে নবীনগর সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থী নূরে আলম সিয়াম ও ইমরুল ইসলাম ওরফে মুন্নার মধ্যে পরীক্ষাকেন্দ্রে আসনে বসাকে কেন্দ্র করে তর্কবিতর্ক হয়। এর জেরে মুন্নার নেতৃত্বে একদল তরুণ সিয়ামকে ধাওয়া করলে তিনি প্রাণভয়ে আদালতপাড়ায় তার বন্ধু নাফিস উল হক ভূঁইয়ার বাড়িতে আশ্রয় নেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ৩০ থেকে ৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে ওই বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। এ সময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে নাফিস উল হক ভূঁইয়া, তার চাচা একেএম মমিনুল হক ভূঁইয়া জালাল ও তার মা জান্নাতুল মাওয়া আহত হন। নাফিস উল হক ভূঁইয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় জান্নাতুল মাওয়া বাদী হয়ে নবীনগর থানায় মামলা করেছেন। মামলায় মুন্নাকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৪৫ জনকে আসামি করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৪৪৮, ৩২৩, ৩২৪, ৩২৫, ৩২৬, ৩০৭, ৩৭৯, ৩২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মানববন্ধন থেকে হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল ইসলাম চৌধুরী বলেন, ‘মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের স্মারকলিপি পাওয়া গেছে। এ ধরনের ঘটনা কাম্য নয়। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
এনজে
- ১আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ২কাঁচা মরিচ ও টমেটো আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব অনুমোদন
- ৩চাঁদপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে আটক ৪, ইয়াবা-গাঁজা উদ্ধার
- ৪নিষিদ্ধ আ. লীগের অপতৎপরতার বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ
- ৫এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৬মন্ত্রিপরিষদ সচিব হিসেবে আরও এক বছর থাকছেন নাসিমুল গনি
- ৭বিলুপ্ত হচ্ছে র্যাব, গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’
- ৮ঢাকা কলেজ তরুণ কলাম লেখক ফোরামের সভাপতি নাফিজ, সম্পাদক ফয়সাল
- ৯সড়ক ও বাঁধ রক্ষায় বিন্না ঘাস ব্যবহারের সিদ্ধান্ত
- ১০লক্ষ্মীপুরে শাহজালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ৫০ ইউনিট সোলার লাইট স্থাপন
- ১চাঁদপুরে এলপিজি ফিলিং স্টেশন মালিককে লাখ টাকা জরিমানা
- ২ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ৩চট্টগ্রাম-কক্সবাজারে বন্যার শঙ্কা
- ৪বাংলাদেশ-কানাডা প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আলোচনা
- ৫এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৬স্বামীর মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে স্ত্রীর মর্মান্তিক মৃত্যু
- ৭ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৮অভিযানে জব্দ দুই কোটির মালামাল এজাহারে হয়ে গেল ৩ লাখ টাকা
- ৯উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ১০চাঁদপুরে গৃহবধূ হত্যা মামলায় আসামীর যাবজ্জীবন





পাঠকের মতামত