ডেস্ক নিউজ
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৬ ১১:১৪ পিএম

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএপিএম বিডিবিএল মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি কমিটি গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডটির ইউনিটহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকালে অনুষ্ঠিত ট্রাস্টি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে গত ৩০ জুন, ২০২৬ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। ফান্ড ম্যানেজার সিএপিএম কোম্পানী লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, সর্বশেষ বছরে সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৬ কোটি ৭৭ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। এ সময়ে ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১ টাকা ৩৫ পয়সা। আগের বছর ইউনিট প্রতি ১ টাকা ১৫ পয়সা লোকসান হয়েছিল। টানা দুই বছর লোকসানের পর সর্বশেষ বছরে মুনাফা হলেও প্রভিশন পরবর্তী মুনাফার বিষয়টি বিবেচনায় নিয়ে ট্রাস্টি কমিটি লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়।

গত ৩০ জুন, ২০২৬ তারিখে ক্রয় মূল্যে ফান্ডটির প্রতি ইউনিটের সম্পদ মূল্য ছিল ১০ টাকা ৯৭ পয়সা। ওইদিন বাজার মূল্যে ফান্ডের প্রতি ইউনিটের মূল্য ছিল ৯ টাকা ১ পয়সা।

শেয়ার

পাঠকের মতামত

ন্যাশনাল হাউজিংয়ের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস পিএলসির কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা ...

অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের জন্য ...

রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিল্যায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কীম অফ রিল্যায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬ অর্থবছরের ...

লভ্যাংশ দেবে না ৮ মিউচ্যুয়াল ফান্ড

পুঁজিবাজারে তালিকাভুক্ত ৮ মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ২০২৫-২৬  অর্থবছরের ব্যবসায় ইউনিটহোল্ডারদের কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত ...

ফারইস্ট ফাইন্যান্সে কোম্পানি সচিব নিয়োগ

পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডে ভারপ্রাপ্ত কোম্পানি সচিব নিয়োগ দেওয়া হয়েছে। ...