
শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ার লিমিটেডের শেয়ারদরের অস্বাভাবিক দরবৃদ্ধি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নজরদারিতে এসেছে। এ বিষয়ে প্রতিষ্ঠানটির কাছে ব্যাখ্যা চাওয়া হলেও কাঙ্খিত জবাব পাওয়া যায়নি। ফলে প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের ক্ষেত্রে বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানিয়েছে ডিএসই।
বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসই কোম্পানির কাছে সাম্প্রতিক সময়ের অস্বাভাবিক দরবৃদ্ধির কারণ জানতে চেয়ে চিঠি দেয়। ওই চিঠির জবাবে জিবিবি পাওয়ার জানিয়েছে, শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) নেই। অর্থাৎ, তাদের জানা মতে এমন কোনো অপ্রকাশিত তথ্য নেই, যা সাম্প্রতিক সময়ে শেয়ারদরের অস্বাভাবিক বৃদ্ধির কারণ হতে পারে।
ডিএসইর তথ্য অনুযায়ী, গত ২৮ জুলাই জিবিবি পাওয়ারের শেয়ারদর ছিল ৮ টাকা ২০ পয়সা। ৪ আগস্ট তা বেড়ে ১১ টাকায় পৌঁছায়। অর্থাৎ মাত্র পাঁচ কার্যদিবসের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৮০ পয়সা বা প্রায় ৩৪ শতাংশ।
অন্যদিকে কোম্পানিটির মৌলভিত্তিক আর্থিক চিত্র খুব বেশি শক্তিশালী নয়। ২০২৩-২৪ অর্থবছরে কোম্পানিটি শেয়ারপ্রতি ৩৫ পয়সা লোকসান করে। পরবর্তী ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি মুনাফা হয় ১১ পয়সা। আর চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২৫-মার্চ ২০২৬) শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯ পয়সা।
দুর্বল ব্যবসায়িক অবস্থার কারণে ২০২৩-২৪ অর্থবছর থেকে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।
উল্লেখ্য, ২০১২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত জিবিবি পাওয়ারের পরিশোধিত মূলধন ১০১ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালক ছাড়া সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৬৭ দশমিক ৯৯ শতাংশ শেয়ার।
এএ
- ১তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ২জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ৩মিটফোর্ড হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন এমপি হামিদুর রহমান
- ৪বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে চকরিয়ায় মা সমাবেশ অনুষ্ঠিত
- ৫মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি ড. মুহম্মদ জাফর ইকবাল
- ৬এআই-এর কারণে উন্নত দেশগুলোতে চাকরি হারানোর ঝুঁকি তিন গুণ বেশি
- ৭শাহ্জালাল ইসলামী ব্যাংক ও পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে চুক্তি
- ৮জুলাই আন্দোলনে হামলা ছিল আওয়ামী লীগের পরিকল্পিত সাংগঠনিক সিদ্ধান্ত
- ৯২৫ বছর পূর্তিতে ব্র্যাক ব্যাংকের নতুন থিম সং ও মিউজিক ভিডিও প্রকাশ
- ১০উত্তর মেরু অভিযানে বাংলাদেশী শিক্ষার্থী প্রত্যয়
- ১কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ২দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ৩অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৬ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম
- ৭রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা
- ৮চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ৯কর্ণফুলী ইন্স্যুরেন্সের অর্ধ-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ১০চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ





পাঠকের মতামত