
চাঁদপুর সদর উপজেলায় শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় স্থানীয়দের কথিত মাদকবিরোধী অভিযানের সময় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, পরিকল্পিত হামলার শিকারে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় সদর উপজেলার মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি দীর্ঘদিন প্রবাসে থাকার পর সম্প্রতি দেশে ফিরেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় কয়েকজন যুবক মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় তাদের দৌড়াদৌড়ি দেখে শাহজাহান পাটওয়ারী বিষয়টি জানতে চাইলে কথা কাটাকাটির একপর্যায়ে তার ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তাকে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে, ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী মহামায়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করে।সংবাদ প্রতিবেদন
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শাহমাহমুদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদের নির্দেশে তার অনুসারীরা শাহজাহান পাটওয়ারীর ওপর হামলা চালিয়েছে। তাদের হামলার ফলেই তার মৃত্যু হয়েছে।
তবে অভিযোগ প্রত্যাখ্যান করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান স্বপন মাহমুদ। তিনি জানান,ঘটনার সময় আমি এলাকায় ছিলাম না। একটি দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছিলাম। আমার বিরুদ্ধে আনা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ ভিত্তিহীন।’
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, মাদকবিরোধী অভিযানের সময় এক ব্যক্তির মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, এলাকাবাসীর একটি অংশ প্রশ্ন তুলেছেন, স্থানীয়ভাবে পরিচালিত কথিত মাদকবিরোধী অভিযানের বৈধতা ও তদারকি নিয়ে। তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর পরিবর্তে ব্যক্তি উদ্যোগে এ ধরনের অভিযান পরিচালনার সুযোগ কতটা রয়েছে, সেটিও তদন্তের অংশ হওয়া উচিত। একই সঙ্গে হামলার অভিযোগ, মৃত্যুর প্রকৃত কারণ এবং কারা এতে জড়িত—এসব বিষয় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি স্থানীয়দের।
এনজে
- ১ইউনিয়ন ক্যাপিটালে চেয়ারম্যান নিয়োগ
- ২জুলাইয়ে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৪১৬, আহত ৬২৯
- ৩ইসলামিক ফাইন্যান্সের রোববার লেনদেন বন্ধ
- ৪আইসিএসবির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মোহাম্মদ শাহজাহান
- ৫পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের রোববার লেনদেন চালু
- ৬চাঁদপুরে অযত্নে অবহেলায় নষ্ট হচ্ছে কোটি টাকার গাড়ি
- ৭জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে আজ ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ৮বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি
- ৯সাউথইস্ট ব্যাংকের কর্পোরেট পরিচালকের শেয়ার বিক্রয়ের ঘোষণা
- ১০চ্যাম্পিয়ন্স লিগে খেলতে পারেন হামজা চৌধুরী
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৬ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৭যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৮চাঁদপুরে শহীদ পরিবারের আকুতি, আমরা টাকা চাইনা হত্যার বিচার চাই
- ৯সন্ত্রাসমুক্ত জঙ্গল সলিমপুর গঠনে প্রস্তুত প্রশাসন : জানালেন ডিআইজি ও এসপি
- ১০২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ের ঘাটতি ৮৭ হাজার কোটি টাকা





পাঠকের মতামত