
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী আজারবাইজানের ক্লাব সাবাহ এফকের সঙ্গে চুক্তি সেরে ফেলেছেন।এমন দাবি করেছেন আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস।
এই খবর সত্যি হলে ইংল্যান্ডের ক্লাব লেস্টার সিটির সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন হবে হামজার। গত মৌসুমে বাজে পারফরম্যান্সের পর লেস্টার ইংলিশ ক্লাব ফুটবলের তৃতীয় স্তর ইএফএল লিগ ওয়ানে নেমে গেছে।
এদিকে, সাবাহ এফকে গত মৌসুমে আজারবাইজান প্রিমিয়ার লিগের শিরোপা জিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের বাছাইপর্বে জায়গা করে নিয়েছে। বাছাইয়ের প্লে-অফ টপকাতে পারলেই মূল পর্বে জায়গা করে নেবে।
সেটা হলে হামজাকে ২০২৬-২৭ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলতে দেখা যেতে পারে।
কিছুক্ষণ আগে ডেনমার্কের ক্লাব আরহুসের বিপক্ষে প্লে-অফের প্রথম লেগে খেলতে নেমেছে সাবাহ এফকে। ফিরতি লেগ আগামী ১১ আগস্ট। দুই লেগ মিলিয়ে জিততে পারলে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে আজারবাইজানের ক্লাবটি।
যদি প্লে-অফে হেরেও যায়, তবু আগামী মৌসুমে ইউরোপীয় মঞ্চে দেখা যাবে সাবাহ এফকে-কে। সেক্ষেত্রে তারা ইউরোপা লিগে খেলার সুযোগ পাবে।
অফসাইডপ্লাসের খবরে বলা হয়েছে, বেশ কিছুদিন ধরে আলোচনার পর শেষ পর্যন্ত সাবাহ এফকে ও হামজা চৌধুরী সমঝোতায় পৌঁছেছে। ২৮ বছর বয়সী এই ফুটবলার এর আগে লেস্টার সিটি থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, ওয়াটফোর্ড ও শেফিল্ড ইউনাইটেডে খেলেছেন।
লেস্টার সিটির হয়ে হামজা উল্লেখযোগ্য কয়েকটি শিরোপা জিতেছেন।
২০২১ সালে এফএ কাপ। ২০২১-২২ মৌসুমে এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে ইংলিশ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছেন তিনি।
ফুটবলারদের বাজারমূল্য নির্ধারণকারী ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের তথ্য অনুযায়ী, হামজা চৌধুরীর বর্তমান বাজারমূল্য ৪০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৬ কোটি টাকা।
এনজে
- ১বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ৪২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন
- ৫ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ৬এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৭আলোচিত রাফিজ হত্যা মামলার অন্যতম আসামি গাজীপুর থেকে গ্রেফতার
- ৮তনু হত্যা: সাবেক সেনাসদস্য হাফিজুরকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
- ৯সাংবাদিক জোবাইয়েরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
- ১০জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
- ১দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান
- ২কয়রায় পুলিশ সুপারের সুধী সমাবেশ ও মতবিনিময়
- ৩মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি
- ৪প্রশাসনে বদলি-পদায়নে এআই ব্যবহারের নির্দেশ
- ৫বিতর্কিত সনদে রূপালী লাইফের মুখ্য নির্বাহী গোলাম কিবরিয়া
- ৬অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে
- ৭আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক
- ৮সাবেক নারী সেনাসদস্যকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে
- ৯চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু
- ১০ভরিতে ৯৮৫৬ টাকা বাড়লো সোনার দাম





পাঠকের মতামত