স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ১১:৩৩ এএম

চলতি বিশ্বকাপের পুরো টুর্নামেন্টে অসাধারণ খেলেছিলেন লিওনেল মেসি। করেছিলেন ৮টি গোল। পুরো দলকে একাই বলতে গেলে টেনে এনেছেন বিশ্বকাপের ফাইনালে। এ কারণে, প্রায় সবাই ধরে নিয়েছিল বিশ্বকাপ জিততে পারুক আর না পারুক, এবারও হয়তো টুর্নামেন্ট সেরা ফুটবলারের পুরস্কার গোল্ডেন বলটা উঠতে যাচ্ছে লিওনেল মেসির হাতে।

কিন্তু না, বিশ্বকাপে স্পেনকে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন অধিনায়ক রদ্রি। আজও ফাইনালে মাঝ মাঠে একাই আর্জেন্টিনাকে ঠেকিয়ে রেখেছিলেন তিনি। মেসিদের বল নিয়ে একাই এগুতে দেননি তিনি।

যার পুরস্কার হিসেবে বিশ্বকাপে টুর্নামেন্ট সেরার পুরস্কার গোল্ডেন বর উঠলো রদ্রির হাতে। ফিফা সভাপতি ইনফ্যান্তিনোর হাত থেকে গোল্ডেন বল ট্রফিটি গ্রহণ করেন তিনি।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক ...

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...

জার্মানির নতুন প্রধান কোচ ক্লপ

জুলিয়ান নাগেলসম্যানের পদত্যাগ এবং বিশ্বকাপ ফুটবলে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পর জার্মানি জাতীয় দলের নতুন প্রধান ...