
একক প্রার্থী হিসেবে কাজী মো. সালাউদ্দিনের সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়া সময়ের ব্যাপার ছিল মাত্র। ভুটানের থিম্পুতে শনিবার অনুষ্ঠিত সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের (সাফ) সাধারণ কংগ্রেসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবল তারকা ও বাফুফের সাবেক সভাপতি।
২০২৬-২০৩০ মেয়াদে সাফের নেতৃত্ব দেবেন কাজী সালাউদ্দিন। সভাপতি পদে একমাত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেওয়ায় সাফের নির্বাচনী কমিটির নিয়ম অনুযায়ী তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন।
২০০৯ সালে প্রথমবার সাফ সভাপতি নির্বাচিত হওয়ার পর টানা চার মেয়াদ দায়িত্ব পালন করে আসছিলেন সালাউদ্দিন। এবার পঞ্চমবারের মতো এই পদে আসীন হলেন। এর আগে ২০২২ সালেও বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
কংগ্রেসে সহসভাপতি পদে শ্রীলঙ্কার জাসওয়ার উমারু লেব্বে, নির্বাহী কমিটির সদস্য পদে বাংলাদেশের সাব্বির আহমেদ আরেফ ও মালদ্বীপের হুসাইন শফিউ এবং নারী নির্বাহী সদস্য পদে ভুটানের জিমবিরি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের পর সালাউদ্দিন সদস্য দেশগুলোর আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, দক্ষিণ এশিয়ার ফুটবলকে এগিয়ে নিতে আমাদের এক সঙ্গে কাজ করতে হবে। আমরা পরিবারের মতো মিলেমিশে অঞ্চলের ফুটবলের উন্নয়নে কাজ করব।
তার নেতৃত্বে সাফে পুরুষ চ্যাম্পিয়নশিপের পাশাপাশি নারী, যুব ও বয়সভিত্তিক বেশ কয়েকটি টুর্নামেন্ট চালু হয়েছে। তিনি সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপসহ আরও প্রতিযোগিতা আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন।
উল্লেখ্য, গত বছর সাফের গঠনতন্ত্র সংশোধন করে বয়সসীমার বাধা তুলে দেওয়া হয়। এর ফলে ৭২ বছর বয়সী সালাউদ্দিনের প্রার্থী হওয়ার পথ মসৃণ হয়। বাফুফে সভাপতির পদ ছাড়ার পরও সাফে তার নেতৃত্ব অব্যাহত থাকলো।
বিএইচ
- ১বিশ্ববিদ্যালয়কে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে : ইউজিসি চেয়ারম্যান
- ২জুলাইয়ে নির্যাতনের শিকার ৫০ সাংবাদিক
- ৩সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন সরিষাবাড়ীর হুমায়ুন করিম
- ৪কর্ণফুলী টানেলকে কেন্দ্র করে বাস্তবায়ন হবে ‘ওয়ান সিটি টু টাউন’
- ৫রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ করতে হবে চিকিৎসকদের : ভূমিমন্ত্রী
- ৬সব বন্দর ২৪ ঘণ্টা চালু রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর
- ৭পাবনায় চালুর আগেই অচল অর্ধকোটি টাকার সৌর সেচ প্রকল্প
- ৮নির্ধারিত সময়ের মধ্যেই খাল খনন শেষ হবে: কৃষিমন্ত্রী
- ৯ছিটমহল বিনিময়ের ১১ বছর পূর্তিতে বর্ণাঢ্য আয়োজন
- ১০ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ দেশকে ধ্বংস করতে চেয়েছিল : শিক্ষামন্ত্রী
- ১ব্রাহ্মণবাড়িয়ায় লুডু খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
- ২শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান
- ৩চাঁদপুর-শরীয়তপুর সেতু নির্মাণের প্রস্তাব জাপানি প্রতিষ্ঠানের
- ৪বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি দিপু, সম্পাদক জালাল
- ৫ব্যাংকঋণের সুদের হারে লাগাম টানতে কমল নীতি সুদহার
- ৬কেশবপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক র্যালি
- ৭চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস বাগানে
- ৮লোডশেডিংয়ের প্রতিবাদে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
- ৯দীর্ঘদিনের ভোগান্তির অবসান, স্বস্তি ফিরেছে হাজারো মানুষের চলাচলে
- ১০মেজর সিনহা হত্যা: ছয় বছরেও শেষ হয়নি বিচার





পাঠকের মতামত