
নির্ধারিত ৯০ মিনিটে জয় নিশ্চিত করতে পারেনি আর্জেন্টিনা। তবে অতিরিক্ত সময়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্টিনেজের জোড়া আঘাতে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ১০ মিনিটে প্রথম গোলের দেখা পায় আলবিসেলেস্তেরা। এর আগে নবম মিনিটে পাওয়া কর্নার থেকে লিওনেল মেসির নিখুঁত ডেলিভারিতে সুইস রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল আদায় করে নেয় আর্জেন্টিনা। গোলরক্ষক গ্রেগর কোবেলের তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার ছিল না। ওই এক গোলের ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে সুইজারল্যান্ড। শুরুতেই ব্রিল এম্বোলোর আক্রমণ থেকে সুযোগ তৈরি হলেও লিসান্দ্রো মার্টিনেজের দুর্দান্ত ব্লকে রক্ষা পায় আর্জেন্টিনা। পরে এনদোয়ের হেড এবং দূরপাল্লার শক্তিশালী শটও দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।
তবে ৬৭ মিনিটে সমতায় ফেরে সুইজারল্যান্ড। বাঁ দিক দিয়ে রিকার্দো রদ্রিগেজের সঙ্গে চমৎকার ওয়ান-টু পাস খেলে বক্সে ঢুকে ড্যান এনদোয়ে কোণাকুনি শটে এমিলিয়ানো মার্টিনেজকে পরাস্ত করেন।
সমতায় ফেরার মাত্র পাঁচ মিনিট পর বড় ধাক্কা খায় সুইজারল্যান্ড। ৭২ মিনিটে ব্রিল এম্বোলো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। প্রথমে পারেদেসের বিপক্ষে ফাউলের সিদ্ধান্ত দিলেও ভিএআর পর্যালোচনায় দেখা যায় কোনো সংস্পর্শই হয়নি। অভিনয়ের দায়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে এম্বোলোকে লাল কার্ড দেন রেফারি। ফলে শেষ ১৮ মিনিট ১০ জন নিয়েই খেলতে হয় সুইসদের।
একজন বেশি খেলোয়াড় নিয়ে আক্রমণের ঝড় তোলে আর্জেন্টিনা। ৯০ মিনিটে নিকো গঞ্জালেজের ক্রস থেকে ম্যাক অ্যালিস্টারের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। যোগ করা সময়ে মেসির বাঁকানো শট পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এরপর মেসির কর্নার থেকে লিসান্দ্রো মার্টিনেজের অ্যাক্রোবেটিক প্রচেষ্টাও ঠেকিয়ে দেন কোবেল। ফলে ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়।
অতিরিক্ত সময়েও আক্রমণ চালিয়ে যায় আর্জেন্টিনা। ৯৩ মিনিটে আলভারেজের পাসে থিয়াগো আলমাদার শট দারুণভাবে রুখে দেন কোবেল। দুই মিনিট পর আলমাদার দূরপাল্লার শট সাইডনেটে লাগলে হতাশ হয় আর্জেন্টিনা।
অবশেষে ১১২ মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের বাইরে থেকে হুলিয়ান আলভারেজের দুর্দান্ত বাঁকানো শট দূরের পোস্ট ঘেঁষে জালে জড়ালে ২-১ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা। এরপর ইনজুরি টাইমের প্রথম মিনিটে লাউতারো মার্টিনেজ গোল করে জয় নিশ্চিত করেন। তার গোলে ব্যবধান দাঁড়ায় ৩-১।
নির্ধারিত সময়ে ১০ জনের সুইজারল্যান্ড শক্ত প্রতিরোধ গড়লেও অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার ধারালো আক্রমণের সামনে আর টিকতে পারেনি। ৩-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মেসির দল।
বিএইচ
- ১দেড় বিলিয়ন ডলারের বিনিয়োগ পাইপলাইনে
- ২ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন রোগী ৪৫০
- ৩মেডিকেল শিক্ষার্থীদের দেশসেবায় এগিয়ে আসার আহ্বান জুবাইদা রহমানের
- ৪অদম্য তরুণ ইসমাইল ইকনের পাশে বাংলাদেশ কৃষি ব্যাংক
- ৫ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
- ৬থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার
- ৭বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ গঠনে আইনের খসড়া অনুমোদন
- ৮প্রিমিয়ার ব্যাংক ও বিসিএস হেলথ ক্যাডার অ্যাসোসিয়েশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর
- ৯ধর্ম-জাতিগত পরিচয়ের কারণে কাউকে সুযোগ কম দেওয়া যাবে না
- ১০প্রাইম ব্যাংক ও ডিএইচএস অটোসের মধ্যে চুক্তি স্বাক্ষর
- ১লোকসানী শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ারদর এক মাসে বেড়েছে ৬৮ শতাংশ
- ২চকরিয়ায় ২০ প্যাকেট ইয়াবাসহ মাদককারবারী আটক
- ৩চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রো-ভিসিকে ছাত্রদলের শুভেচ্ছা
- ৪কেশবপুরে তিনদিনব্যাপী ফল মেলা’র উদ্বোধন
- ৫আকস্মিক বন্যায় কৃষকের স্বপ্ন মূহুর্তেই তছনছ
- ৬চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ
- ৭বিশ্ববাজারে ফের বাড়লো জ্বালানি তেলের দাম
- ৮ডেল্টা ব্র্যাক হাউজিংয়ের বোর্ড সভা ২৯ জুলাই
- ৯তিন কেজি গাঁজাসহ কারবারি ডিবির জালে
- ১০মেরিকোর বোর্ড সভা ২৯ জুলাই





পাঠকের মতামত