স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬ ১১:০৪ এএম , আপডেট: জুলাই ১৯, ২০২৬ ১১:০৪ এএম

রাতে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। সারা বিশ্বের মতো বাংলাদেশও বিশ্বকাপ উন্মাদনায় ব্যস্ত। এর মধ্যেই বাংলাদেশ নারী অ-২০ হকি দল সাফল্য পেয়েছে।

গতকাল (শনিবার) রাতে ওমানে অনুষ্ঠিত ফাইনালে তারা কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে অ-২০ এএইচএফ কাপে চ্যাম্পিয়ন হয়েছে।

বাংলাদেশে হকির সংস্কৃতি অনেক পুরোনো হলেও নারী হকির প্রচলন খুব বেশি দিনের নয়। সিনিয়র জাতীয় দল সম্প্রতি প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। এশিয়ান গেমসের বাছাই টুর্নামেন্টে রানার্সআপ হয়ে নিজেদের যোগ্যতা দিয়ে এশিয়ান গেমসে খেলা নিশ্চিত করেছে।

সিনিয়র দলের সাফল্যের পর এএইচএফ কাপ অ-২০ টুর্নামেন্টে দল পাঠানোর সিদ্ধান্ত নেয় ফেডারেশন। নারী অ-২০ দল কাজাখস্তানে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে আরেকটি সাফল্য এনেছে। সিনিয়র দলের অনেক খেলোয়াড়ই রয়েছেন এই স্কোয়াডে।

জাতীয় ক্রীড়া পরিষদ আজ ২৬ ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে আবার অ্যাডহক কমিটি করেছে। হকিও তন্মেধ্যে অন্যতম। হকি ফেডারেশনের কমিটি রদবদলের দিনেই একটি সাফল্য উপহার দিয়েছেন নারী খেলোয়াড়রা। যা নতুন কমিটির জন্য দারুণ সূচনা ও বিগত কমিটির প্রাপ্তি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো

অবশেষে বিয়ে করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের ভেরিফায়েড ফেসবুক ...

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য আন্তর্জাতিক মানের টুর্নামেন্ট আয়োজন করা হবে

বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনতে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক মানের একটি প্যারা ক্রীড়া টুর্নামেন্ট ...