জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৬ ৮:২৭ পিএম

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, ‘কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিষ্টান, কে পাহাড়ি—এভাবে কাউকে আলাদা করে দেখার সুযোগ নেই। আমরা সবাই মানুষ—এটাই আমাদের বড় পরিচয়। পাহাড়ি বা অন্য কোনো পরিচয়ের কারণে কাউকে দূরে সরিয়ে রাখা কিংবা সুযোগ কম দেওয়ার কোনো অবকাশ নেই।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এসময় প্রাথমিক বৃত্তি পরীক্ষা–২০২৫-এ বৃত্তিপ্রাপ্ত ৯৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

ডেপুটি স্পিকার বলেন, দুর্গাপুর ও কলমাকান্দায় ‘অনগ্রসর’ শব্দটি তিনি রাখতে চান না। গারো, হাজংসহ অন্যান্য আদিবাসী জনগোষ্ঠীর মানুষের অধিকার নিশ্চিত করে তাদের সমাজের মূলধারায় এগিয়ে নিতে কাজ করার কথা জানান তিনি।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে কায়সার কামাল বলেন, যাদের ঘর নেই, তাদের জন্য দুর্গাপুর ও কলমাকান্দায় ২০টি ঘরের ব্যবস্থা করা হয়েছে। পাহাড়ি জনগোষ্ঠীর সুপেয় পানির সংকট নিরসনে বিশেষ টিউবওয়েল স্থাপন, মন্দির ও গির্জা সংস্কার এবং বর্ডার রোডের সঙ্গে বাড়িঘরের যোগাযোগ স্থাপনে সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হাতির আক্রমণ থেকে সুরক্ষা, বিভিন্ন এলাকায় আলোর ব্যবস্থা এবং নদীভাঙন রোধে প্রতিরক্ষামূলক ব্যবস্থার কথাও জানান তিনি।

অনগ্রসর নারীদের স্বনির্ভরতার বিষয়ে তিনি বলেন, যাদের সেলাই মেশিন দেওয়া হচ্ছে, তা বিক্রি না করে সেলাইয়ের কাজ করে নিজেদের ও আশপাশের মানুষের পোশাক তৈরি করে আয় করতে হবে। কাজ করে উপার্জনে কোনো লজ্জা নেই।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, বৃত্তির অর্থ শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে ভালো ফলাফল অর্জনের আহ্বান জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শামছুজ্জামান আসিফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল আজম, বিভাগীয় উপপরিচালক (প্রাথমিক শিক্ষা) মো. রফিকুল ইসলাম তালুকদার এবং নেত্রকোনা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুনমুন জাহান লিজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকাডেমিক সুপারভাইজার তারিকুল ইসলাম।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

খানজাহান আলী বিমানবন্দর চালু হলে বদলে যাবে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন খানজাহান আলী (রহ.) বিমানবন্দর প্রকল্প আবারও আলোচনায় এসেছে। প্রায় তিন দশক ...

মাদারীপুরে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

মাদারীপুর শহরের পুরাতন বিসিক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে ...

গাজীপুর জেলা শ্রমিক দল নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজীপুর জেলা শ্রমিক দলের আহবায়ক কমিটির সদস্য শরীফুল ইসলাম সরকারকে জড়িয়ে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন এবং ...