স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য। তৃণমূল পর্যায়ে সেবার মান বৃদ্ধি করে একটি সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে সরকার কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
শনিবার ( ১৫ আগস্ট) দুপুরে সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ও ৫০ শয্যা বিশিষ্ট সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান বাড়াতে স্বাস্থ্য ব্যবস্থাপকদের বিশেষ প্রশিক্ষণের আওতায় আনা হচ্ছে। এছাড়া সাভারে অবস্থিত হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের নবনির্মিত ভবন চার বছর ধরে অব্যবহৃত ফেলে রাখায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এসময় ইনস্টিটিউটটি দ্রুত চালুর উদ্যোগ নিতে নির্দেশ দেন তিনি।
ইনস্টিটিউটের পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ২০২২ সালে জনগণের টাকায় দৃষ্টিনন্দন এই ভবনগুলো তৈরি করা হয়েছে। চার বছর পেরিয়ে গেলেও এগুলো কোনো কাজেই লাগানো হচ্ছে না। সেখানেও দুর্নীতি, অব্যবস্থাপনা এবং অবহেলার সুস্পষ্ট ছাপ দেখতে পেয়েছি। সরেজমিন বিষয়টি দেখেছি এবং এ নিয়ে আমরা খুব দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেব।
ভবিষ্যতের হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটি সারাদেশের স্বাস্থ্য খাতে ভূমিকা রাখবে বলে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, সাভারের এই হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউটটি কেবল স্থানীয়দের জন্য নয়। এটি সারা দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মানোন্নয়নে ভূমিকা রাখবে। দেশের ৬৪ জেলার সিভিল সার্জন, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বে থাকা চিকিৎসকরা এখান থেকে প্রশিক্ষণ পাবেন।
উপজেলা পর্যায়ে স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের ৫০০টি উপজেলায় ১৫০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ নিয়েছে। তবে শুধু অবকাঠামো তৈরি করলেই চলবে না। সঠিক ব্যবস্থাপনা ও সুশাসন নিশ্চিত না হলে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না। এজন্যই তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত স্বাস্থ্য প্রশাসন পরিচালনায় যুক্ত চিকিৎসকদের ধাপে ধাপে ‘হেলথ ম্যানেজমেন্ট’ বিষয়ে আধুনিক প্রশিক্ষণ দেওয়া হবে।
এ সময়ে আরও উপস্থিত ছিলেন, ঢাকা ১৯ আসনের সংসদ সদস্য ডা. মোহাম্মদ সালাউদ্দিন বাবু, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে রাব্বিসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী।
বিএইচ
- ১ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৭৩০
- ২জেন-জিদের ফ্রি কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির
- ৩যোগাযোগ অবকাঠামোর উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সরকার
- ৪স্বাস্থ্য খাতে সুশাসন নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য
- ৫জ্বালানি সংকট থেকে বের হতে দুই বছর সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
- ৬৩১ দফা দেয়, ৩২ দফা পর্যন্ত পূরণ করে—এর নাম বিএনপি
- ৭হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
- ৮পেশাগত দক্ষতা ও গবেষণা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে তিন প্রতিষ্ঠানের চুক্তি
- ৯১৮ বছরের জঞ্জাল ৫ মাসে পুরোপুরি পরিষ্কার সম্ভব নয়: মুক্তিযুদ্ধমন্ত্রী
- ১০ইনস্যুরেন্স ইনোভেশন চ্যালেঞ্জে চ্যাম্পিয়ন পাইওনিয়ার
- ১যশোর বোর্ডে প্রথম কুষ্টিয়া জিলা স্কুলের সামিউল
- ২সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে নিরাপত্তা ঘাটতি ছিল কি না, তদন্তে বের হবে
- ৩চাঁদপুরে জমজ দুই বোনের একসঙ্গে জিপিএ-৫
- ৪প্রয়াত বেগম খালেদা জিয়ার জন্ম বার্ষিকী উপলক্ষে ইবিতে দোয়া মাহফিল
- ৫বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য
- ৬নিরাপত্তাহীনতা থাকলে চিকিৎসকদের বিদেশমুখিতা বন্ধ হবে না : প্রধানমন্ত্রী
- ৭মাদক সংশ্লিষ্টতার অভিযোগে চাঁদপুরে ৫ পুলিশ সদস্য বরখাস্ত
- ৮শিক্ষকদের অশ্রু মুছতে আজ ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী
- ৯জেলা প্রশাসন আর বিএসবিআরএ তদন্ত কমিটি গঠন
- ১০তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেপ্তার





পাঠকের মতামত