
”জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ জাতির জন্য চিরন্তন অনুপ্রেরণা। তাঁদের এই অনন্য আত্মত্যাগের মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ধারাকে আরও শক্তিশালী করতে হবে।”
বুধবার (৫ আগস্ট) ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে কথাগুলো বলেন চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোমানা আফরোজ।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় ইউএনও আফরোজ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং আহত যোদ্ধাদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি তাঁর বক্তব্যে আরও বলেন, শহীদ পরিবারের সদস্য ও আহতদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বৈষম্যহীন সমাজ গঠনে তাঁদের এই ত্যাগ ভেস্তে যেতে দেওয়া যাবে না।
চরফ্যাশন উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এমাদুল হোসেন, বিএনপি নেতা কায়সার আলম কমল, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু এবং উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হাসান।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের স্বজনদের পাশাপাশি উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে গণঅভ্যুত্থানে প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত, আহতদের দ্রুত আরোগ্য এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতান্ত্রিক অগ্রযাত্রা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
এনজে
- ১আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ২জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৩জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৪‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৫জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৬জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৭তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ৮মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
- ১০বেরোবিতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে এক মঞ্চে ছাত্রদল-শিবির
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪মানবপাচারকারীদের নতুন কৌশল মোকাবিলায় কঠোর পদক্ষেপের নির্দেশ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৮ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৯যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত