জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ ৮:১৯ পিএম , আপডেট: আগস্ট ৫, ২০২৬ ৮:২১ পিএম

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই দিনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোড়লগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার মো. ফরিদুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর সভাপতি মো. রফিকুল ইসলাম, মোরেলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুর রহমান, বিএনপি নেতা মতিউর রহমান বাচ্চু, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার শাহ আলম বাবুল, উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মো. কায়কোবাদ আকুঞ্জি, প্রেসক্লাবের সাবেক সভাপতি বি. এম. রফিকুল ইসলাম মাসুম, আহত জুলাই যোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের অবদানের কথা স্মরণ করেন। তারা শহীদদের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম।

এর আগে সকাল ৯টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জুলাই শহীদ মাহফুজুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীমের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোড়লগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে একটি গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি এস এম কলেজ চত্বরে গিয়ে শেষ হয়। পরে অনুষ্ঠিত পথসভায় দলীয় নেতারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন, গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

দিবসটি উপলক্ষে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ

চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বাইরে, তখন একটি মানবিক উদ্যোগই হয়ে উঠতে ...

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ...