
চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বাইরে, তখন একটি মানবিক উদ্যোগই হয়ে উঠতে পারে মানুষের ভরসার জায়গা। সেই লক্ষ্য থেকেই গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর আদর্শপাড়ায় আয়োজন করা হয় দিনব্যাপী একটি বিনামূল্যের মেডিকেল ক্যাম্প। বিশেষজ্ঞ চিকিৎসকদের সরাসরি পরামর্শ ও স্বাস্থ্যসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন বিভিন্ন বয়সের নারী, পুরুষ ও শিশুরা।
বুধবার (৫ আগস্ট) জামালপুর আদর্শপাড়া সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে জামালপুর আদর্শপাড়া বায়তুন নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয়দের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
জনকল্যাণমূলক উদ্যোগে সহযোগিতা করে স্থানীয় নিউ ল্যাবএইড হাসপাতাল। ক্যাম্প শুরু হওয়ার পর থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসাসেবা নিতে উপস্থিত হন। বিশেষ করে শিশু, নারী, প্রবীণ এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভোগা রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উপকৃত হন।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন নবজাতক, শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ ডাঃ মো. শামীম মিসির; কিডনি, মূত্রথলি, মূত্রনালি, প্রোস্টেট, পুরুষাঙ্গ ও অণ্ডকোষজনিত রোগের বিশেষজ্ঞ ডাঃ মো. শাহরিয়ার রহমান; মেডিসিন, ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ টি. এইচ. আদনান; মেডিসিন, গাইনি, প্রসূতি ও শিশুস্বাস্থ্য বিষয়ে অভিজ্ঞ ডাঃ নাদিযা মাহবুব; মেডিসিন, অ্যাজমা, ডায়াবেটিস ও চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল আহমেদ; ডাঃ মো. তাওসিত আলম; ডাঃ মো. ইলিয়াস হোসেন এবং ডাঃ হুমায়ুন কবির।
আয়োজকরা জানান, গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। সমাজের মানুষের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা সহজলভ্য করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বিশেষজ্ঞ চিকিৎসকদের বিনামূল্যে পরামর্শ পাওয়ার সুযোগ গ্রামের মানুষের জন্য অত্যন্ত মূল্যবান। এমন আয়োজন নিয়মিত হলে স্বাস্থ্যসচেতনতা বাড়ার পাশাপাশি প্রাথমিক পর্যায়েই অনেক রোগ শনাক্ত করে সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়।
টিআর
- ১জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল
- ২১০ জেলায় বন্যার আশঙ্কা
- ৩আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি : রাষ্ট্রপতি
- ৪জুলাইয়ের চেতনায় প্রাতিষ্ঠানিক সংস্কার অব্যাহত থাকবে: আনসার ডিজি
- ৫জুলাইয়ে পুঁজিবাজারে বিও হিসাব কমেছে প্রায় ২৩ হাজার
- ৬‘বাংলাদেশ ফার্স্ট’ নীতি বাস্তবায়নের পথে বহুমুখী চ্যালেঞ্জ রয়েছে
- ৭জুলাইয়ে বাংলা কিউআরে পেমেন্ট ছাড়াল ১২৫০ কোটি টাকা
- ৮জুলাই শহীদদের নামে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী
- ৯তারেক রহমানের নেতৃত্বেই জুলাই গণঅভ্যুত্থান সফল হয়েছিল : শামীম
- ১০মোড়লগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ১শহীদদের আত্মত্যাগ জাতির চিরন্তন অনুপ্রেরণা: ইউএনও রোমানা আফরোজ
- ২কুবিতে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ‘দায়সারা’ আয়োজনের অভিযোগ
- ৩জুলাইয়ের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল
- ৪কয়রায় দুঃস্থ ও অসহায়দের মাঝে ব্যাটারিচালিত ভ্যান বিতরণ
- ৫যমুনায় গোসলে নেমে নিখোঁজ দুই স্কুলছাত্রের একজনের মরদেহ উদ্ধার
- ৬কুষ্টিয়ায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা
- ৭ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
- ৮যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয়
- ৯লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি
- ১০‘আরেকটি বিপ্লব আসন্ন’, দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের





পাঠকের মতামত