জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৫, ২০২৬ ৫:৪৯ পিএম

চাঁদপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়কের গাছতলা ব্রিজসংলগ্ন এপ্রোচ সড়কের নিচের মাটি সরে গিয়ে ধস দেখা দেওয়ায় যানবাহন চলাচলে উদ্বেগ তৈরি হয়েছে। খবর পেয়ে চাঁদপুর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ঘটনাস্থল পরিদর্শন করে জরুরি সংস্কারকাজ শুরু করেছে।

বুধবার (৫ আগস্ট) দুপুরে স্থানীয় বাসিন্দা ও যানবাহনের চালকরা ব্রিজের পূর্ব পাশের এপ্রোচ সড়কের একটি অংশে বড় ধরনের ফাটল ও ধস দেখতে পান। বিষয়টি দ্রুত ছড়িয়ে পড়লে সড়কটি দিয়ে চলাচলকারী যানবাহনের নিরাপত্তা নিয়ে শঙ্কা দেখা দেয়।

খবর পেয়ে সওজের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেন এবং ক্ষতিগ্রস্ত অংশে জরুরি ভিত্তিতে সংস্কারকাজ শুরু করেন।

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মুস্তাফিজুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছে যায়। পরিদর্শনে দেখা গেছে, ব্রিজের এপ্রোচ সড়কের প্রায় পাঁচ মিটার অংশ বৃষ্টির পানির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে জরুরি সংস্কারকাজ শুরু করেছি। পাশাপাশি স্থায়ী সমাধানের জন্য প্রয়োজনীয় প্রকৌশলগত ব্যবস্থাও নেওয়া হবে।

এদিকে সড়কটি দিয়ে নিয়মিত চলাচলকারী চালক ও যাত্রীরা ভবিষ্যতে এ ধরনের ঝুঁকি এড়াতে ব্রিজের এপ্রোচ সড়কের স্থায়ী সংস্কার, কার্যকর পানি নিষ্কাশন ব্যবস্থা এবং নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

সংস্কারকাজ চলাকালে সড়ক ব্যবহারকারীদের সতর্কতার সঙ্গে চলাচলের আহ্বান জানিয়েছে চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগ।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

ফ্যাসিস্ট সরকারের গুম-খুন-দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়নের ...

কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ

চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বাইরে, তখন একটি মানবিক উদ্যোগই হয়ে উঠতে ...

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কুড়িগ্রাম জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং আহতদের প্রতি সম্মান প্রদর্শনের মধ্য দিয়ে ...