জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ ৯:৪১ এএম

পাবনার বেড়া উপজেলার আমিনপুরে যমুনা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া অপর স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে দুইজনের লাশই উদ্ধার করা সম্ভব হলো।

বুধবার (৫ আগস্ট) বিকেলে তিনটার দিকে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকা থেকে বিনয় রায় (১৫) এর লাশ উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে যমুনা নদীর কাজিরহাট ঢালারচর এলাকার দাশপাড়া পয়েন্ট থেকে প্রভাত সরকার (১৪) এর লাশ উদ্ধার করা হয়।

কাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই শিক্ষার্থীর লাশ ময়না তদন্তের পর স্বজনদের কাছে তা হস্তান্তর করা হবে।

মৃত শিক্ষার্থী বিনয় রায় (১৫) টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধলতোষা গ্রামের অনুতোষ রায়ের ছেলে এবং প্রভাত সরকার (১৫) গাজীপুর সদর উপজেলার মিঠুলাল সরকারের ছেলে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং দুজনই নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই স্কুল শিক্ষার্থী আমিনপুর থানার খানপুরা মধ্যপাড়া এলাকায় নিমাই করাতির বাড়িতে বেড়াতে এসেছিল। সোমবার (৩ আগস্ট) দুপুরে বাড়ির পাশের যমুনা নদীর নটাখোলা পয়েন্টে গোসল করতে নামে তারা। একপর্যায়ে দুজনই নদীর তীব্র স্রোতে তলিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে উদ্ধারের চেষ্টা চালালেও তাদের খুঁজে পাননি।

পরে খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। মঙ্গলবার দিনভর অভিযান চালিয়ে বিকেলে ডুবুরি দল প্রভাত সরকারের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। আলো স্বল্পতার কারণে সন্ধ্যার পর মঙ্গলবার উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

তবে স্থানীয়রা ডিঙি নৌকা নিয়ে নদীতে খোঁজ চালিয়ে যাচ্ছিলেন। এ অবস্থায় বুধবার বিকেল তিনটার দিকে পদ্মা সেতুর কাছে বাওয়া এলাকায় বিনয় রায় এর লাশ ভেসে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ স্পীডবোটযোগে সেখানে গিয়ে লাশটি হেফাজতে নেয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর দোয়া ও গণমিছিল

খুলনার কয়রা উপজেলায় “জুলাই ছাত্র অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে দোয়া ও ...

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চাঁদপুরে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

ফ্যাসিস্ট সরকারের গুম-খুন-দুর্নীতিসহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকান্ডের বিচার এবং গণভোটের রায় ও জুলাই সনদের পূর্নাঙ্গ বাস্তবায়নের ...

কালীগঞ্জে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা নিলেন শতাধিক মানুষ

চিকিৎসাসেবা যখন অনেকের জন্য ব্যয়বহুল কিংবা সহজে নাগালের বাইরে, তখন একটি মানবিক উদ্যোগই হয়ে উঠতে ...