
পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সিটি ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ১ হাজার কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, একই সঙ্গে ব্যাংকটির পরিচালকের সর্বোচ্চ সংখ্যা ৮ জন থেকে বাড়িয়ে ১০ জন করার প্রস্তাব অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।
গত ১৩ আগস্ট অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। তবে প্রস্তাবগুলো বাস্তবায়নে শেয়ারহোল্ডারদের অনুমোদন এবং সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।
অনুমোদিত মূলধন ২ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৩ হাজার কোটি টাকা করা হবে। এ মূলধন ১০ টাকা অভিহিত মূল্যের ৩০০ কোটি সাধারণ শেয়ারে বিভক্ত থাকবে।
এ ছাড়া ব্যাংকের মেমোরেন্ডাম অব অ্যাসোসিয়েশন ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট বিধান সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
এসব প্রস্তাবের ওপর শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ৪ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) আয়োজন করবে সিটি ব্যাংক। সভাটি ডিজিটাল প্ল্যাটফর্মে বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬।
বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও অনাপত্তি পাওয়ার পর প্রস্তাবগুলো কার্যকর হবে।
এসকেএস
- ১নোয়াখালীতে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালী ও আলোচনা সভা
- ২হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু, মোট মৃত্যু ৯০৮
- ৩সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে
- ৪প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে অনুকূল পরিবেশ চায় ঢাকা
- ৫মাছের উৎপাদন বৃদ্ধি করতে হলে নিষিদ্ধ জাল ব্যবহার বন্ধ করতে হবে: এমপি মানিক
- ৬ব্লক মার্কেটে লেনদেন ৫৫ কোটি টাকার
- ৭দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল ইন্স্যুরেন্স
- ৮অটো নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি কঠোরভাবে দমনের চেষ্টা চলছে
- ৯দর পতনের শীর্ষে ফার কেমিক্যাল
- ১০আইডিআরএ’র সদস্য হলেন সিরাজুল ইসলাম
- ১কমোডিটি এক্সচেঞ্জের কার্যক্রম ও সম্ভাবনা নিয়ে সিএসইর সেমিনার
- ২আজ কিশোরগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৩রাষ্ট্রপতি নির্বাচনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাছাই আজ
- ৪নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে আছে : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব
- ৫প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা
- ৬শেখ হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর
- ৭কাঁটাময় শরীরে কোমল ফুল, শ্রীমঙ্গলে নতুন বিস্ময় ‘ক্যাকটাস’
- ৮জনগণের ভাগ্যের উন্নয়নই সরকারের মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ৯রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪
- ১০রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ





পাঠকের মতামত