
বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। এমন অবস্থায় বায়ুদূষণের তালিকায় মঙ্গলবার (১৮ আগস্ট) বাংলাদেশের রাজধানী ঢাকার অবস্থান চার নম্বরে রয়েছে।
যার বায়ুমান স্কোর ১২৬। বাতাসের এই অবস্থার মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়। এ ছাড়া গতকাল সোমবার ঢাকার বাতাস ছিল মাঝারিমানের।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, বিশ্বে বায়ুদূষণের তালিকায় ১৬১ স্কোর নিয়ে দূষণের শীর্ষে রয়েছে কাতারের দোহা। যা ‘অস্বাস্থ্যকর’বলে বিবেচনা করা হয়। ১৫৬ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এ ছাড়া ১৫৪ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে ডিআর কঙ্গোর রাজধানী কিনশাসা।
১২৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। এর পরের অবস্থানে রয়েছে মালয়েশিয়ার কুচিং, ভারতের দিল্লি, কসোভোর প্রিস্টিনার মতো শহরগুলো দূষণে ওপরের দিকে রয়েছে।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।
এনজে
- ১প্রাথমিক স্তর থেকেই শিশুদের খেলাধুলার সঙ্গে যুক্ত করতে হবে
- ২বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন
- ৩ব্লক মার্কেটে লেনদেন ৪০ কোটি টাকার
- ৪রাজশাহীর সাবেক মেয়র লিটনসহ ৩৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ৫খুলনা জেলা ছাত্র কল্যাণ সমিতি’র উদ্যোগে ইবিতে বৃক্ষরোপণ কর্মসূচি
- ৬দর বৃদ্ধির শীর্ষে এনভয় টেক্সটাইল
- ৭দর পতনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ
- ৮মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে
- ৯কয়রা প্রেসক্লাব সংবাদিকদের সাথে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময় অনুষ্ঠিত
- ১০দুই দিনের সফরে কাতার গেলেন পররাষ্ট্রমন্ত্রী
- ১ছাত্রদলের শীর্ষ পদে সর্বোচ্চ আলোচনায় জবির জিয়াউদ্দিন বাসিত
- ২এসএসসিতে ১২ লাখ খাতা চ্যালেঞ্জের আবেদন, আরও বাড়তে পারে
- ৩ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে ন্যাশনাল ব্যাংকের ‘সিএএসএ’ ক্যাম্পেইন
- ৪উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা
- ৫দুদক কমিশনার হলেন সাজ্জাদ হোসেন ভূঁইয়া
- ৬বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে
- ৭আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করলে নীতি সহায়তা নয়
- ৮এপ্রিল-মার্চে হবে অর্থবছর, ২০২৭-২৮ হবে ৯ মাসের
- ৯হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
- ১০বাংলাদেশি জাতীয়তাবাদই মানুষকে ঐক্যবদ্ধ করার শক্তিশালী দর্শন





পাঠকের মতামত