
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন, শ্রমিকদের পূর্ণ আইনানুগ পাওনা নির্ধারণ এবং স্থগিত সভা দ্রুত পুনরায় আহ্বানের দাবিতে গাজীপুর সদর উপজেলার নতুন বাজার এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেছেন লিথি গ্রুপের পাঁচটি কারখানার অধিকারবঞ্চিত শ্রমিকরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরে দ্রুত সমস্যার সমাধানে সরকারের হস্তক্ষেপ কামনা করেন শ্রমিকরা।
কর্মসূচিতে বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন, লিথি গ্রুপের পাঁচটি কারখানা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে হাজারো শ্রমিক দীর্ঘদিন ধরে তাদের আইনানুগ পাওনা থেকে বঞ্চিত রয়েছেন। এতে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা চরম মানবিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন।
তাদের দাবি, গত ৬ জুলাই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় শ্রমিকদের চ চুড়ান্ত পাওনা নির্ধারণের লক্ষ্যে ২৩ জুলাই পুনরায় সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত তারিখে সেই সভা অনুষ্ঠিত হয়নি। দীর্ঘ সময় পার হলেও আজ পর্যন্ত সভাটি পুনরায় আহ্বান না করায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।
বিক্ষোভকারী শ্রমিকেরা প্রশ্ন তুলে বলেন, শ্রম মন্ত্রণালয়ের সর্বোচ্চ প্রশাসনিক পর্যায়ে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার কারণ কী? কার স্বার্থে শ্রমিকদের পাওনা নির্ধারণের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
শ্রমিকদের অভিযোগ, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী কারখানা বন্ধ বা শ্রমিক ছাঁটাইয়ের ক্ষেত্রে শ্রমিকদের নির্ধারিত আইনানুগ সুবিধা নিশ্চিত করার বিধান থাকলেও একটি কথিত সমঝোতা চুক্তির মাধ্যমে সেই সুবিধা কমিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই চুক্তিতে নোটিশ পে ১৫ দিন এবং প্রতি বছরের জন্য ১০ দিনের মূল মজুরির সমপরিমাণ সার্ভিস বেনিফিট নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা শ্রমিকরা প্রত্যাখ্যান করেছেন। শ্রম আইন অনুযায়ী নোটিশ পে ৩০ দিন এবং প্রতি বছরের জন্য ৩০ দিনের মূল মজুরির সমপরিমাণ সার্ভিস বেনিফিট প্রদান করতে হবে।
এছাড়া শ্রমিকরা অভিযোগ করেন, শিল্প পুলিশের কার্যালয়ে শ্রমিকদের চূড়ান্ত পাওনা নির্ধারণের কোনো আইনগত এখতিয়ার না থাকলেও সেখানে চাপ সৃষ্টি করে একটি সমঝোতা কার্যক্রম পরিচালনার চেষ্টা করা হয়েছে। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।
অবস্থান কর্মসূচি থেকে শ্রমিকরা ২৩ জুলাইয়ের স্থগিত সভা দ্রুত পুনরায় আহ্বান, ৬ জুলাইয়ের সভার সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ার কারণ প্রকাশ, বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পূর্ণ আইনানুগ পাওনা নির্ধারণ ও পরিশোধ, শ্রমিকদের প্রত্যাখ্যাত কোনো সমঝোতা চাপিয়ে না দেওয়া, কথিত সমঝোতা প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত এবং আইন লঙ্ঘনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশ শেষে শ্রমিকরা বলেন, লিথি গ্রুপের হাজার হাজার শ্রমিক ও তাদের পরিবারের ভবিষ্যৎ এই পাওনা নিষ্পত্তির সঙ্গে জড়িত। তাই তারা সরকার, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত, স্বচ্ছ ও ন্যায়সংগত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ফরহাদ হোসেন বলেন, লিথি গ্রুপের শ্রমিকরা তাদের রক্ত-ঘামে অর্জিত আইনানুগ পাওনার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন, যা অত্যন্ত দুঃখজনক। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বাস্তবায়নে বিলম্ব এবং নির্ধারিত সভা বারবার স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই শ্রমিকদের আইনসম্মত পাওনা কোনো দয়া-দাক্ষিন্য নয়, এটি তাদের সাংবিধানিক ও আইনি অধিকার। আমরা সরকারের প্রতি জোর দাবি জানাই, অবিলম্বে স্থগিত সভা আহ্বান করে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের শতভাগ আইনানুগ পাওনা নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
জাতীয় গার্মেন্টম শ্রমিক জোট বাংলাদেশের কন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো: আশরাফুজ্জামান বলেন, শ্রমিকের আইনী পাওনা কমিয়ে দিয়ে যে শ্রম চুক্তি হয়েছে এটা অন্যায্য একটা চুক্তি হয়েছে। এটা বাতিল করতে হবে এবং শ্রম ও কর্ম সংস্থান মন্ত্রনালয়ের অঅধীনে বৈঠকের মাধ্যমে শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে।
এনজে
- ১জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ২কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৩বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৪সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৫ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৬গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৭দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে
- ৮বাগেরহাটে মাছের ঘের থেকে কিশোরী কন্যার মরদেহ উদ্ধার
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ১বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
- ২রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে স্বল্পমেয়াদি অধিবেশন ডাকা হবে: চিফ হুইপ
- ৩বারিধারায় পাকিস্তানি হাইকমিশনারের বাসায় আগুন, আইসিইউতে হাইকমিশনার
- ৪চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ৫এসএসসির ফল প্রকাশ ১০ আগস্ট
- ৬চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৭মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৮নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৯ভারত সফরের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ১০২০২৭ শিক্ষাবর্ষের বিনামূল্যের বই ছাপাতে ৯৪৮ কোটি টাকা অনুমোদন





পাঠকের মতামত