সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি করতে হবে

স্থানীয় বিএনপির নেতারা তৃণমূল সংগঠনকে আরও সুসংগঠিত, শক্তিশালী ও জনমুখী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।
তিনি বলেন, জনগণের আস্থা ও প্রত্যাশা পূরণে দলের প্রতিটি ইউনিটকে সক্রিয় করে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রেখে নতুন নেতৃত্ব তৈরি এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
শুক্রবার (৭ আগস্ট) সকালে কুষ্টিয়ার মিরপুর মহিলা কলেজ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত সরকারের আমলে বিএনপি নেতাকর্মীদের ওপর চালানো নির্যাতন-নিপীড়নের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগের প্রতি নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। বিগত সরকারের অপশাসনের শিকার আমাদের নেতাকর্মীদের ত্যাগের কথা ভুলে যাওয়া যাবে না।” তিনি বলেন, “আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আপনারা দেখেছেন, গত পরশুদিন ভারত থেকে পতিত সরকার প্রেস কনফারেন্স করার চেষ্টা করেছে। আমরা শক্ত অবস্থানে আছি। কোনো ষড়যন্ত্রই সফল হবে না।”
এর আগে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষায়িত বিদ্যালয়, ভাতা, প্রশিক্ষণ ও পুনর্বাসনসহ প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয় কাজ করছে। আমরা চাই, তারা নিজেদের যোগ্যতা দিয়ে সমাজে প্রতিষ্ঠিত হোক এবং দেশের উন্নয়নে অংশীদার হোক।”
তিনি জানান, অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষের চিকিৎসা নিশ্চিত করতে সরকার চিকিৎসা সহায়তার পরিমাণ বৃদ্ধি করেছে। আগে যেখানে সর্বোচ্চ ৫০ হাজার টাকা চিকিৎসা সহায়তা দেওয়া হতো, এখন তা বাড়িয়ে এক লাখ টাকা করা হচ্ছে। যাতে অর্থের অভাবে কোনো অসহায় মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির প্রসঙ্গ তুলে ফারজানা পুতুল বলেন, “বর্তমান সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ কর্মসূচি হচ্ছে ফ্যামিলি কার্ড। একসময় যারা এই কর্মসূচির সমালোচনা করতেন, তারাও এখন এর সুবিধাভোগী হতে চান। তবে সরকার কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা নয়, শুমারির মাধ্যমে যাচাই-বাছাই করে প্রকৃত উপকারভোগীদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিচ্ছে।”
তিনি আরও বলেন, “কোন মা ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য, সেটি নির্ধারণে সারা দেশে তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই চলছে। আমাদের লক্ষ্য, একজন অসুস্থ মা যেন এই সুবিধা পেয়ে ওষুধ কিনতে পারেন, পুষ্টিকর খাবার খেয়ে সুস্থ হতে পারেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচির মূল উদ্দেশ্যই হলো মানুষের জীবনমান উন্নয়ন।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মোয়াজ্জেম ভাতাসহ সরকারের বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা প্রকৃত মানুষের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করছে। কোনো যোগ্য ব্যক্তি যাতে বঞ্চিত না হন, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।”
মিরপুর উপজেলা বিএনপির সভাপতি আশরাফুজ্জামান শাহিন-এর সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছাম্মদ ফরিদা ইয়াসমিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার রাগিব রউফ চৌধুরী, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ এবং সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।
এর আগে প্রতিমন্ত্রী উপজেলার আমলা-সদরপুর স্কলারশিপ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।
টিআর
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ৯লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি
- ১০সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে





পাঠকের মতামত