প্রতিমন্ত্রী টুকু
সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে

অপ-সাংবাদিকতা রোধে প্রকৃত সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেছেন, সংবাদপত্র একটি দেশের দর্পণের মতো কাজ করে। সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরার পাশাপাশি মানুষকে সঠিক পথে চলতে এবং সমাজকে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনায় সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে অপ-সাংবাদিকতা অবশ্যই পরিহার করতে হবে।
শুক্রবার (৭ আগস্ট) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবে সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর শুভ উদ্বোধন ও প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘সাপ্তাহিক সময় তরঙ্গ পত্রিকাটি নতুন করে প্রকাশের দায়িত্ব নেওয়া অত্যন্ত আনন্দের বিষয়। নতুন করে একটি সংবাদমাধ্যমের যাত্রা শুরু হচ্ছে। আমরা প্রত্যাশা করি, সময় তরঙ্গ ন্যায়ের ভিত্তিতে কাজ করবে।’
তিনি বলেন, সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন ত্রুটি-বিচ্যুতি তুলে ধরা হয়। মানুষ যাতে সঠিক পথে চলে এবং সমাজ যাতে সুন্দর ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হয়, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রেও সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকতার ক্ষেত্রে যে কিছু অপসাংবাদিকতা রয়েছে, তা অবশ্যই পরিহার করা উচিত।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করব না। কারও স্বাধীনতায় আমরা হস্তক্ষেপ করব না। আমরা সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা করব। তারাই তাদের নেতৃত্ব নির্বাচিত করবে। আমরা শুধুমাত্র পরিবেশ তৈরি করে দেব।’
টাঙ্গাইলের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এই টাঙ্গাইল একটি বৃহৎ অঞ্চল। এই জেলা অনেক বিষয়ে সমৃদ্ধশালী ও ঐতিহ্যবাহী। গর্ব করার মতো অনেক কিছুই রয়েছে। এই টাঙ্গাইলকে এগিয়ে নিতে হলে সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।’
তিনি আরও বলেন, ‘সবাইকে নিয়ম মেনে পথ চলতে হবে। অনিয়ম করার মানসিকতা পরিহার করতে হবে। এই টাঙ্গাইলকে গড়ে তুলতে হলে সবাইকে একযোগে কাজ করতে হবে। দেশটি আমাদের, এই টাঙ্গাইলও আমাদের।’
সাপ্তাহিক ‘সময় তরঙ্গ’-এর সম্পাদক ও প্রকাশক মো. রওশন আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ, ঢাকার মহাসচিব জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা এবং টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের সভাপতি মামুনুর রহমান।
এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
টিআর
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৪আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৫চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৬ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৭গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০লিথি গ্রুপের শ্রমিকদের আইনানুগ পাওনার দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি





পাঠকের মতামত