
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফসহ মোছাঃ রাশেদা টুলু (৬৩) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২’র সদস্যরা।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৫ টায় সিরাজগঞ্জ র্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে বুধবার বিকেল ৬ টার সময় উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড়ে অবস্থিত মো. গোলাম মোস্তাফার চায়ের দোকানের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ী মোছাঃ রাশেদা টুলু পাবনা জেলার ঈশ্বরদী থানার গাঙমাতাল গ্রামের মৃত আয়নাল হকের স্ত্রী ও মৃত মোকছেদ প্রামানিকের মেয়ে।
র্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল বুধবার (৫ আগস্ট) বিকাল ৬ টার দিকে র্যাব-১২’র ব্যাটালিয়ন সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানার পাইকপাড়া মোড়ের মো. গোলাম মোস্তাফার চায়ের দোকানের সামনে রাস্তার উপর মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী মোছাঃ রাশেদা টুলু (৬৩) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য স্ক্যাফ নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ জেলাসহ আশেপাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিলো।
এনজে
- ১চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ২সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৩চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৪ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৫জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ৬কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৯ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৩চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৪মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৭ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ





পাঠকের মতামত