জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ ৪:০৭ পিএম

চাঁদপুর শহরের পাল বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ, মূল্যতালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার দায়ে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘোষের দোকানকে পাঁচ হাজার টাকা, মেসার্স সাঈদ স্টোরকে তিন হাজার টাকা এবং রাজি শপকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ঘোষের দোকানে মূল্যতালিকা না থাকা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স সাঈদ স্টোরে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় তিন হাজার টাকা এবং রাজি শপে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তিন প্রতিষ্ঠানই তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে।

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা। অভিযানের সময় বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহী আনিসুর রহমান

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার রাজনৈতিক অঙ্গনে পরিচিত মুখ মুহাম্মদ আনিসুর রহমান আসন্ন দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে ...

অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ, জড়িতরা ধরাছোঁয়ার বাইরে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৮০০ ঘনফুট বালু জব্দ করা ...

মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি 

মৌলভীবাজারে মনু নদে সেচ প্রকল্পকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে কৃষক সমাবেশ ...

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলের স্মারকলিপি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক ...