জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ ২:২৩ পিএম

জনগণের দীর্ঘ লড়াই ও ত্যাগের মাধ্যমে অর্জিত বিজয়কে সংহত করতে ঐক্যের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে ১১ দলীয় ঐক্য, কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে আয়োজিত মিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে উল্লেখ করে মুফতি আমির হামজা বলেন, “জনগণের দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত বিজয়ের চেতনাকে সমুন্নত রাখতে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করতে হবে। বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে ১১ দলীয় ঐক্য রাজপথে থেকে জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখবে। অবিলম্বে জুলাই সনদের বাস্তবায়ন করতেই হবে।”

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের কুষ্টিয়া জেলা সভাপতি আব্দুল লতিফ খান সভাপতিত্বে ও কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হকের সঞ্চালনায় আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসাইন, কুষ্টিয়া জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি সুজা উদ্দীন জোয়ার্দার, এনসিপির জেলা প্রধান সমন্বয়ক জান্নাতুল ফেরদৌস টনি, এবি পার্টির নেতা বেলাল মাহমুদ এবং আহত জুলাই যোদ্ধাদের নেতা উল্লাস হোসেন।

বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে ১১ দলীয় জোটের বিভিন্ন শরিক দলের নেতাকর্মী, জুলাই যোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক এনএস রোড প্রদক্ষিণ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা অতিক্রম করে বড় বাজার রেলগেট এলাকায় গিয়ে শেষ হয়।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মনু সেচ প্রকল্পে জলাবদ্ধতা সমাধানের দাবিতে কৃষকদের স্মারকলিপি 

মৌলভীবাজারে মনু নদে সেচ প্রকল্পকে কেন্দ্র করে সৃষ্ট কৃত্রিম জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে কৃষক সমাবেশ ...

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চাঁদপুরে ১১ দলের স্মারকলিপি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক ...

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে ট্র্যাকিং সিস্টেম থাকা দরকার: নোয়াখালী জেলা প্রশাসক

নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নৌপথে চলাচলকৃত সকল নৌযানের ...

বড়লেখায় জুলাই শহীদদের স্মরণে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি

জুলাই শহীদদের স্মরণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলাজুড়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী ...

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে প্রবাসীর মৃত্যুর অভিযোগ

চাঁদপুর সদর উপজেলায় শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় স্থানীয়দের কথিত মাদকবিরোধী অভিযানের সময় শাহজাহান পাটওয়ারী (৪৫) ...