শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৬ ৩:২৮ পিএম

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সেনা ইন্স্যুরেন্স পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯২ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ২৯৯ বারে ১৮ লাখ ৩২ হাজার ৫৯৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৩ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩৬ বারে ৯ লাখ ৮৮ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা শার্প ইন্ডাস্ট্রিজের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৪৮৭ বারে ১ কোটি ১৯ লাখ ৭১ হাজার ৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৮ কোটি ৮০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –  সি অ্যান্ড এ টেক্সটাইলসের ৫.৮৮ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৫.৫৩ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক ১ম মিউচুয়াল ফান্ড ৫.১৯ শতাংশ, আর্গন ডেনিমসের ৪.৪২ শতাংশ, এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৪.৪১ শতাংশ, নিউ লাইন ক্লোথিংসের ৪.২৩ শতাংশ এবং আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের ৪.২১ শতাংশ দর কমেছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের পতনে বেড়েছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের ...