ব্লক মার্কেটে লেনদেন ২২ কোটি টাকার
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৩ টি কোম্পানির শেয়ার ...

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শার্প ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৩৪ কোটি ৬২ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংকের লেনদেন হয়েছে ২৩ কোটি ২৪ লাখ ৪৫ হাজার টাকার।
১৬ কোটি ৪৪ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে এম এল ডাইং লিমিটেড।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-সামিট অ্যালায়েন্স পোর্ট, কুইন সাউথ, আইটি কনসালটেন্টস , লাভেলো আইসক্রীম, আইপিডিসি ফাইন্যান্স, ফারইস্ট নিটিং ও এশিয়াটিক ল্যাবরেটরিজ।
এসকেএস

পাঠকের মতামত