দর পতনের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ইসলামী ইন্স্যুরেন্স ...

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৫৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৬৭ লাখ ৮৫ হাজার ৪১৭ টি শেয়ার ৯৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ২৭ লাখ ৮৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি মেরিকোর ৮ কোটি ৭০ লাখ ৪০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৫ কোটি ৩৪ লাখ ২৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে এশিয়ারটিক ল্যাবরেটরিজের ৪ কোটি ০৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস

পাঠকের মতামত