শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: জুলাই ২১, ২০২৬ ২:৩৫ পিএম

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ২০৩ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২২০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৯৭ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৯৪ টির, দর কমেছে ৫৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪১ টির।

ডিএসইতে ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৬২ কোটি ৮৬ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৬ কোটি ৫৩ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯৮ পয়েন্টে।

সিএসইতে ২৫৫ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৪৯ টির দর বেড়েছে, কমেছে ৭৬ টির এবং ৩০ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

দর পতনের শীর্ষে বেক্সিমকো

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে বেক্সিমকো লিমিটেড। ...

লেনদেনের শীর্ষে আর্গন ডেনিমস

সপ্তাহের চতুর্থ কর্মদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আর্গন ডেনিমস লিমিটেড। ...

সূচক কমলেও বেড়েছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে ...