নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২৬ ৮:৫৯ পিএম

রাজধানীর পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২০ জুলাই) কলেজ গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময় কলেজ গভর্নিং বডির সদস্য শাহীন আহমেদ খান, অধ্যক্ষ লুৎফুন নাহার, স্থানীয় মোস্তাফিজুর রহমান শাহীন, মাওলানা মোস্তফা কামালসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, একটি জাতি গঠনে শিক্ষার গুরুত্ব অপরিসীম। শিক্ষার মাধ্যমেই জাতির ভিত্তি স্থাপিত হয় এবং মেরুদণ্ড শক্তিশালী হয়। কিন্তু এ কাজের জন্য অতীতে যেভাবে ভূমিকা রাখা প্রয়োজন ছিল, তা আমরা দেখতে পাইনি।

তিনি বলেন, সচিবালয়ের একেবারে নিকটে অবস্থিত পুরানা পল্টন কলেজ। অথচ দীর্ঘদিনেও কলেজটির অবকাঠামোগত উন্নয়ন বা শিক্ষার মানোন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালাতে হয়েছে।

অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত পুরানা পল্টন কলেজ এখনো অবকাঠামোগত উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। অথচ একই সময়ে বা পরবর্তী সময়ে প্রতিষ্ঠিত অনেক কলেজ অবকাঠামোগত উন্নয়নে অনেক এগিয়ে গেছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বকালে তিনি নিজে পুরানা পল্টন কলেজের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেন। পরবর্তীতে নতুন ভবন নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হয়। সেই বরাদ্দের অর্থায়নেই নতুন ভবনের নির্মাণকাজ শুরু হয়েছে।

নতুন ভবন নির্মাণ হলে কলেজটির অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের বিদ্যমান সমস্যারও সমাধান হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সময় উপস্থিত ঠিকাদারকে উদ্দেশ্যে গভর্নিং বডির সভাপতি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নে সমাজের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নি‌তে ব্রুনাইকে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর অনু‌রোধ

বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিয়োগে ব্রুনাইয়ের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। একই ...

স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে বেসরকারি ক্লিনিকে নেওয়া দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে ...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী নিয়ম না মানলে নার্সিং ও মেডিকেল কলেজের বিরুদ্ধে ব্যবস্থা

যত্রতত্র গড়ে ওঠা নার্সিং ও মেডিকেল কলেজ সরকারি নিয়ম মানতে ব্যর্থ হলে সরকার ব্যবস্থা নেবে ...