শেয়ার বাজার ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬ ৩:০৮ পিএম , আপডেট: জুলাই ২২, ২০২৬ ৩:০৮ পিএম

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমানে লেনদেন কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৮৭২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪  পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ২১৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০০ টির, দর কমেছে ২৪৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪৪ টির।

ডিএসইতে ১ হাজার ২১১ কোটি ১৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৮১ কোটি ৭৪ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১২৯ কোটি ৩৯ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৭৮ পয়েন্টে।

সিএসইতে ২৫১ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৭ টির দর বেড়েছে, কমেছে ১০৮ টির এবং ২৬ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস

শেয়ার

পাঠকের মতামত

সূচকের উত্থানে চলছে লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর ...

লেনদেনের শীর্ষে কুইন সাউথ

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল ...