জেলা প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬ ৩:৪৩ পিএম

চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের আলুকদিয়া বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় আব্দুল্লাহ (১৫) নামে এক কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা সদর উপজেলার পৌর এলাকার তালতলা গ্রামের শাহবুদ্দিন বিশ্বাসের ছেলে। তিনি আলুকদিয়া বাজারের একটি মোটরসাইকেল মেরামতের দোকানে কাজ করতেন।

স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলের ত্রুটি শনাক্ত করতে পরীক্ষামূলকভাবে সেটি চালিয়ে দেখছিলেন আব্দুল্লাহ। এ সময় আলুকদিয়া বাজারের তেলপাম্পের অদূরে পৌঁছালে চুয়াডাঙ্গাগামী একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে তিনি ট্রাকের নিচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় লোকজন ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনার পর নিহতের স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, আলুকদিয়া বাজার এলাকায় যানবাহনের অতিরিক্ত গতি ও সড়কে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা এ এলাকায় কার্যকর সড়ক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

টিআর

শেয়ার

পাঠকের মতামত

বীরগঞ্জে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে বীরগঞ্জ থানা পুলিশ। পুলিশ ...

কুড়িগ্রামে রয়েল হাসপাতালকে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ

নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে কুড়িগ্রামের রয়েল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে ...

চা শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ও মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের এক শ্রমিককে মারধরের অভিযোগে দুই ঘণ্টার কর্মবিরতি ...

চাঁবিপ্রবির নতুন উপ-উপাচার্য ড.লোকমান হোসেন

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন ...