
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ লোকমান হোসেন।
তিনি চাঁদপুরের হাইমচর উপজেলার কৃতি সন্তান, তাকে এই পদে আগামী ৪ বছরের নিয়োগ দেওয়া হয়েছে।
চলতি ২০২৬ সালের ২২ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে এই নিয়োগ প্রদান করা হয়।
অধ্যাপক ড. লোকমান হোসেন ১৯৭৫ সালের ২ জানুয়ারি চাঁদপুর জেলার হাইমচর উপজেলার নয়ানী লক্ষ্মীপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিষয়ে স্নাতক (বিএসসি) ও স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এমফিল এবং চীনের শীর্ষস্থানীয় পিকিং বিশ্ববিদ্যালয় থেকে জৈব সংশ্লেষণ (অর্গানিক সিনথেসিস) বিষয়ে পিএইচডি ডিগ্রি লাভ করেন।
রসায়ন শিক্ষায় তাঁর বহুমুখী গবেষণা রয়েছে। বর্তমানে তিনি পরিবেশ রসায়ন, বিশেষ করে বায়ুদূষণ ও জৈব দূষক নিয়ে কাজ করছেন। দেশি-বিদেশি বিভিন্ন খ্যাতনামা জার্নালে তাঁর ২১টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে ডক্টরাল গবেষণায় অনন্য কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ ২০১৩ সালে তিনি মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল স্টুডেন্টস একাডেমি অ্যাওয়ার্ড’ অর্জন করেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা তাঁর বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত এর মধ্যে যেটি আগে ঘটে, সেই মেয়াদেই তিনি উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন।
বিশ্ববিদ্যালয়ের আইন ও সংবিধি অনুযায়ী তিনি তাঁর ওপর অর্পিত প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব সফলভাবে সম্পন্ন করবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো একটি নবীন প্রতিষ্ঠানে প্রথম প্রো-উপাচার্য হিসেবে তাঁর এই যোগদান বিশ্ববিদ্যালয়টির শিক্ষা ও গবেষণার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এনজে
- ১সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ২২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৩মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৪হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ৫প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ৬বাগেরহাটে বন্ধুর হাতেই খুন আইনজীবী শান্ত
- ৭বাগেরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ফার্মেসিকে জরিমানা
- ৮‘অনলাইন এডিটরস ফোরাম’-এর আহ্বায়ক পিন্টু, সদস্যসচিব ইফতেখার
- ৯কুড়িগ্রামে ডিবির অভিযানে ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- ১০জাপানের সঙ্গে মেট্রো-অবকাঠামো সহযোগিতা জোরদার
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২১৩ দিনে সরকারের ব্যাংক ঋণ ৯ হাজার ২০৯ কোটি টাকা
- ৩চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৪রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৫চরফ্যাসনে পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
- ৬স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৭ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৮জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৯দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ১০বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত





পাঠকের মতামত