
আঞ্চলিক উত্তেজনা আরও না বাড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (২১ জুলাই) ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির সঙ্গে বৈঠকে তিনি সব পক্ষকে সংযম প্রদর্শন এবং এমন কোনো পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে শাহবাজ শরিফ জোর দিয়ে বলেন, বর্তমান সংকট মোকাবিলায় সব পক্ষের দায়িত্বশীল আচরণ প্রয়োজন। তিনি সতর্ক করে বলেন, উত্তেজনা বৃদ্ধি পেলে পুরো অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে।
বৈঠকে প্রধানমন্ত্রী আরও জানান, আঞ্চলিক সংকট নিরসনে পাকিস্তান শান্তিপূর্ণ সমাধানের পক্ষে অবস্থান অব্যাহত রাখবে। তিনি বলেন, বিরোধপূর্ণ পক্ষগুলোর মধ্যে সংলাপের পরিবেশ তৈরি করতে পাকিস্তান মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।
পাকিস্তান সরকারের মতে, আলোচনার মাধ্যমেই বর্তমান সংকটের টেকসই সমাধান সম্ভব এবং এ জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা প্রয়োজন।
এদিকে হরমুজ প্রণালিতে একাধিক বিস্ফোরণের পর কয়েকটি জাহাজে ‘বড় ধরনের আগুন’ লাগার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
এসব জাহাজে তাদের বাহিনী সরাসরি হামলা চালিয়েছে নাকি আগে থেকে পেতে রাখা সমুদ্র মাইনের বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
দেশটি বলেছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও আগ্রাসন অব্যাহত থাকলে হরমুজ প্রণালি বন্ধই থাকবে। এমন পরিস্থিতিতে এক ফোঁটা তেল বা গ্যাস, এমনকি একটি রাসায়নিক সারও এই প্রণালি দিয়ে রপ্তানি করতে দেওয়া হবে না।
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালির ওপর নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অবস্থান, যুদ্ধের আগের পরিস্থিতি পুনর্বহাল করতে হবে এবং আন্তর্জাতিক নৌপথ স্বাভাবিক রাখতে হবে।
দুই পক্ষই নিজ নিজ অবস্থানে অনড় থাকায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক সমাধানের পথ এখনো কঠিন হয়ে রয়েছে। সূত্র: আল-জাজিরা
বিএইচ
- ১২ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন চালু
- ২ক্লিন ক্যাম্পাসের অংশ হিসেবে প্রশাসনের উদ্যোগে ইবিতে ডাস্টবিন স্থাপন
- ৩৪ কোম্পানির বৃহস্পতিবার লেনদেন বন্ধ
- ৪বৃহস্পতিবার স্পট মার্কেটে যাচ্ছে আইসিবি ইসলামী ব্যাংক
- ৫ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরিয়ে নেওয়া হচ্ছে শত শত মানুষকে
- ৬মাদকের টাকা না পেয়ে কোরআনে আগুন
- ৭প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
- ৮যৌন ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় এআইয়ের ব্যবহার নিয়ে আরএইচস্টেপের কর্মশালা
- ৯উজানের ঢলে তিস্তার পানি বেড়ে বিপৎসীমা ছুঁই ছুঁই
- ১০প্রধানমন্ত্রীসহ তার বিশ্বস্ত ব্যক্তিদের টার্গেট করে পেইড প্রচারণা চালাচ্ছে দেশী-বিদেশী চক্র
- ১ভাইরাল ভিডিও সম্পর্কে যা বললেন এমপি গাজী নজরুল ইসলাম
- ২চাঁদপুরে নিজ বাড়ির ছাদ থেকে পড়ে বাড়ির মালিকের মৃত্যু
- ৩শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা ফিরল কমিটির হাতে
- ৪নবীনগরে সরকারি পুকুরপাড়ের লিজ নিয়ে বিতর্ক
- ৫পাথরঘাটায় তরুণী নিখোঁজ
- ৬ময়মনসিংহে ট্রাক চাপায় নারীসহ অটোরিকশার তিন যাত্রী নিহত
- ৭কয়রায় চরম ঝুঁকি নিয়ে চলছে ৪ হাজার মানুষের চলাচল
- ৮শারীরিক প্রতিবন্ধকতাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী
- ৯প্রবাসী কার্ডে মিলবে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা
- ১০মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি





পাঠকের মতামত