
সন্ত্রাসীর গুলিতে নিহত নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা দিদারুল ইসলামের স্মরণে ও তাকে সম্মান জানাতে নিউইয়র্কে একটি সড়কের নামকরণ করা হয়েছে।
শনিবার ব্রঙ্কসের ইস্ট ১৭২ স্ট্রিট ও বিচ অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে ‘ডিটেকটিভ ফার্স্ট গ্রেড দিদারুল ইসলাম ওয়ে’ সড়কের নামফলক উন্মোচন করা হয়।
তিন সন্তানের জনক দিদারুল ইসলাম ২০২৫ সালের ২৮ জুলাই ৩৪৫ পার্ক অ্যাভিনিউতে একটি বেসরকারি নিরাপত্তা সংস্থায় কর্মরত ছিলেন। সে সময় হঠাৎ একজন বন্দুকধারী ভবনের লবিতে প্রবেশ করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে। ওই ভয়াবহ হামলায় দিদারুল ইসলামসহ আরও তিনজন নিহত হন। পরে হামলাকারী বন্দুকধারী নিজের গুলিতে আত্মহত্যা করে।
নামফলক উন্মোচন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটির জনপ্রতিনিধি, সিটি কাউন্সিল ও কমিউনিটি বোর্ড-৯-এর কর্মকর্তা, পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, দিদারুল ইসলামের সহকর্মী, বিভিন্ন কমিউনিটির নেতা এবং তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দিদারুল ইসলামের কমান্ডিং অফিসার মুহাম্মদ আশরাফ তার স্মৃতিচারণ করে বলেন, তিনি এমন একজন পুলিশ কর্মকর্তা ছিলেন, যার মতো কর্মকর্তা প্রত্যেক কমান্ড অফিসারই আশা করেন। যিনি নতুনদের পরামর্শ দিতেন, প্রতিবেশীকে সাহায্য করার জন্য রাত পর্যন্ত জেগে থাকতেন, যাকে কোনো কাজ দুবার বলতে হতো না। দিদারের কাছে এই কাজটা শুধু একটা চাকরি ছিল না; এটা ছিল তার জীবনের ব্রত।
এ সময় এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ বলেন, এই রাস্তাটি এখন এমন একজন মানুষের নামে পরিচিত হবে, যিনি নিউইয়র্ককে নিজের ঘর বানিয়েছিলেন এবং একে রক্ষা করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন।
পরবাসে কর্তব্যরত অবস্থায় জীবন দেওয়া এই বাংলাদেশি কর্মকর্তার বীরত্ব ও আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ এই নামকরণ প্রবাসী বাংলাদেশি কমিউনিটিসহ পুরো দেশের জন্য এক গৌরব ও শ্রদ্ধার অধ্যায় হয়ে থাকবে।
বিএইচ
- ১চাঁদপুরে ইলিশের আকাল, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ২রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে
- ৩জিয়াউল আহসানের বাড়িতে দুদকের অভিযান শেষ, মালামাল জব্দ
- ৪কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ
- ৫জিডিপি প্রবৃদ্ধি কমে ২.২ শতাংশ, বড় পতন শিল্প ও সেবাখাতে
- ৬পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগকারীদের লেনদেন বেড়েছে ৯০ শতাংশ
- ৭চলমান প্রকল্পগুলোকে পরিমার্জন করা হবে : পরিবেশমন্ত্রী
- ৮তাড়াশে ৬১ বছরের পুরানো ঈদগাহ দখলের অভিযোগ
- ৯পুরানা পল্টন কলেজের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
- ১০গ্রাহকদের জন্য নিজস্ব ওএমএস চালু করছে মর্ডান সিকিউরিটিজ
- ১রণক্ষেত্র দিল্লি: ভারতের ইতিহাসে ‘সবচেয়ে বড় আন্দোলনের’ ডাক সিজেপির
- ২মতিগঞ্জে টর্নেডোয় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান
- ৩কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
- ৪সারাদেশে ফ্যামিলি কার্ড সম্প্রসারণ পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক
- ৫মেসি নয়, সেরা খেলোয়ারের পুরস্কার জিতলেন রদ্রি
- ৬আইএফআইসি ব্যাংকের খেলাপি ঋণের প্রায় অর্ধেকই বেনামি
- ৭কমলগঞ্জে মনিপুরি গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- ৮প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন
- ৯সাতক্ষীরায় বিলে মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
- ১০চাঁদপুরে মেয়াদোত্তীর্ণের তারিখ ছাড়া খাবার তৈরি করায় জরিমানা





পাঠকের মতামত