
ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) দুই জন অতিরিক্ত পুলিশ কমিশনার(এডিসি) এবং পাঁচজন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক আদেশে এই তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, ডিএমপির গুলশান বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (সেকেন্ড হ্যান্ড কমান্ড) ও গোয়েন্দা রমনা বিভাগে বদলির আদেশপ্রাপ্ত (রমনা জোনাল টিম) মো. আল-আমিন হোসাইনকে গুলশান বিভাগের (বাড্ডা জোন) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার এবং ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( মেইনটেনেন্স) ও ট্রাফিক তেজগাঁও বিভাগে বদলির আদেশপ্রাপ্ত এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক লালবাগ বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার জিয়াউল হক শাহকে তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-মোহাম্মদপুর), ডিএমপির সহকারী পুলিশ কমিশনার রাকিবুল হাসান সাকিবকে উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল উত্তরা পূর্ব), ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. সাইফুল্লাহকে ডিএমপির গোয়েন্দা, সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগের সহকারী পুলিশ কমিশনার(ওয়েব বেজড ক্রাইম ইনভেস্টিগেশন), ডিএমপির উত্তরা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-উত্তরাপূর্ব) হাবিবুর রহমানকে ডিএমপির অপারেশন বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার -৩) এবং ডিএমপির পিওএম পূর্ব বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহীদুল ইসলামকে ডিএমপির লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার(অস্ত্রাগার) হিসেবে বদলি করা হয়েছে।
একই আদেশে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( ট্রাফিক-তেজগাঁও) তানিয়া সুলতানার বদলির আদেশ বাতিল করা হয়েছে।
বিএইচ
- ১ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি ২০ হাজার ছাড়ালো
- ২সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ৩সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই
- ৪বাংলা কিউআর প্রচারে অগ্রণী ব্যাংকের রোড-শো
- ৫বাংলাদেশে ধর্মীয় স্বাধীনতার চর্চা অব্যাহত রাখার আহ্বান মার্কিন রাষ্ট্রদূতের
- ৬ডিএমপির ২ এডিসি ও ৫ এসির বদলি
- ৭আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি
- ৮হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৯কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ১০নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহত
- ৭৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ১০মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১





পাঠকের মতামত