ডিএসসিসি প্রশাসক
পরিবেশের ভারসাম্য রক্ষায় ডিএসসিসি এলাকা সবুজে ভরে তোলা হবে

পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঢাকাকে বাসযোগ্য করতে এলাকাকে সবুজে ভরে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
তিনি জানান, রাজধানীর বায়ুদূষণ কমানো ও প্রকৃতিকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চালানো হবে।
সোমবার (১০ আগস্ট) রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অগ্রাধিকার কর্মসূচির অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এবং পরিবেশ উন্নয়ন সংস্থা বাংলাদেশ-এর উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রশাসক মো. আবদুস সালাম বলেন, ঢাকা শহরে এখন আগের মতো গাছপালা নেই। আজ বায়ুদূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান ওপরের সারিতে, যা আমাদের কারোই কাম্য নয়। পরিবেশ সুন্দর রাখতে ও পরিষ্কার-পরিচ্ছন্ন না থাকলে নানা রোগব্যাধি দেখা দেবে। প্রকৃতিকে বাঁচাতে এবং কার্বন ডাই-অক্সাইড কমাতে বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই।
নিজের শৈশবের স্মৃতিচারণ করে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন এই শিক্ষার্থী বলেন, এই স্কুলে পড়ার সময় চারপাশে যে সুন্দর বাগান দেখেছি, তা এখন আর নেই। ঝড়-ঝঞ্ঝার সময় সুন্দরবন যেমন প্রাকৃতিক সুরক্ষা হিসেবে বাংলাদেশকে রক্ষা করে, গাছও তেমনি আমাদের অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে।
তিনি আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতায় আসার আগে থেকেই পরিবেশ নিয়ে দূরদর্শী পরিকল্পনা করেছেন। এরই ধারাবাহিকতায় সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে পরিবেশবিদদের মতে, বর্তমান পরিস্থিতিতে দেশের জন্য আরও বেশি গাছ লাগানো প্রয়োজন। এরইমধ্যে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে ৫০০টি এবং প্রতিটি নির্বাচনী এলাকায় ৫০০টি করে গাছের চারা দেওয়া হয়েছে। রোববার কামরাঙ্গীরচর ও আগামী দুই দিনের মধ্যে খিলগাঁওয়ে গাছ লাগানো হবে। এই কর্মসূচি নিরবচ্ছিন্নভাবে চলবে।
ভবিষ্যৎ প্রজন্মকে উদ্বুদ্ধ করে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আগামী দিনে দেশের নেতৃত্ব তোমাদের মধ্য থেকেই আসবে। নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের প্রত্যেককে নিজের বাড়ি, ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।
পরিবেশ উন্নয়ন সংস্থা-বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপিকা সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে অতিথিরা বিদ্যালয়ের প্রাঙ্গণে চারা রোপণ করেন এবং শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।
বিএইচ
- ১বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশী যুবককের মরদেহ হস্তান্তর
- ২দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি
- ৩আজ আখেরি শোম্বা: দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
- ৪অবশেষে বিয়ে করলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
- ৫কুষ্টিয়ায় শিক্ষার্থীদের আরসিআরসি বেসিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ
- ৬মানিকগঞ্জে জবির কালীগঙ্গা বাসে হামলা, আহত অন্তত ১০
- ৭কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪
- ৮হরমুজ প্রণালীতে কার্গো জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা
- ৯সাসপেন্ড ইসলামী ব্যাংক কর্মকর্তা
- ১০মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ১মার্জিন ঋণে নতুন নিয়ম, শেয়ারের সর্বোচ্চ পিই ৪০
- ২চাঁদপুরে জিপিএ-৫ অর্জনের পাশাপাশি সর্বোচ্চ নম্বর পেয়েছে তিন শিক্ষার্থী
- ৩এসএসসির ফলে খুলনা সবার শীর্ষে, দ্বিতীয় যশোর, তৃতীয় চুয়াডাঙ্গা
- ৪শেরপরে এসএসসি পরীক্ষায় চার বিষয়ে ফেল;শিক্ষার্থীর আত্মহত্যা
- ৫জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী
- ৬ওয়েলিংটনে এমএফএটির সঙ্গে বৈঠকে বাংলাদেশের ৩ দফা কৌশলগত প্রস্তাব
- ৭২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থীর নাম ঘোষণা ১৮ আগস্ট
- ৮বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
- ৯চাঁদপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত
- ১০পাবনা ক্যাডেট কলেজে ৫২ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে সবাই





পাঠকের মতামত