
পাবনায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল মাবুদ (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
এ সময় ডিএনসির সদস্যদের উপস্থিতি টের পেয়ে আলামিন ওরফে মুন্না (৩৩) নামে অপর এক ব্যক্তি পালিয়ে যায়।
শনিবার (৮ আগস্ট) দিনগত রাত ২টার দিকে তাকে গ্রেপ্তার ও ইয়াবা জব্দ করা হয়।
আটক আব্দুল মাবুদ পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর গ্রামের কোয়াজ আলীর ছেলে। পলাতক আলামিন ওরফে মুন্না একই গ্রামের মৃত মোক্তার আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি পাবনা জেলা কার্যালয়ের একটি দল কাশিপুর গ্রামের আব্দুল মাবুদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে ১৩ হাজার ৮’শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় আব্দুল মাবুদকে আটক করা হয়। তবে ডিএনসির সদস্যদের উপস্থিতি টের পেয়ে আলামিন ওরফে মুন্না নামের একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শহিদুল মান্নাফ কবীর জানান, পলাতক আসামীকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক আব্দুল মাবুদকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে রবিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
টিআর
- ১৪২ ঋণখেলাপির পাচারের অর্থ ফেরাতে ৮ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই
- ৪পাবনায় সমতল আদিবাসী নারী সম্মেলন অনুষ্ঠিত
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬পাবনায় বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ১
- ৭মোড়লগঞ্জে ৯ হাজার ৭৩০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১
- ৮বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪
- ৯শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ১০স্ট্রোকের পর সংকটাপন্ন রাবি শিক্ষার্থী
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩সোমবার সকাল ১০টায় এসএসসি ও সমমানের ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
- ৪প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৫হেলিকপ্টারে মহেশখালীর পথে প্রধানমন্ত্রী
- ৬আওয়ামী লীগ ১৭ বছরে যা পারেনি, আমরা ৫ বছরেই তা করার চেষ্টা করবো
- ৭আজ চট্টগ্রাম ও কক্সবাজারে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
- ১০সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার





পাঠকের মতামত