
গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থী ইয়াসিন আলী (১৭) সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বেলা ১১ টা থেকে দুপুর ২টা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
রোববার (৯ আগস্ট) বেলা ১১ টা থেকে মাদ্রাসার প্রধান ফটকের সামনে ও গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করছেন।
খবর পেয়ে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রাশাসক এবং জিএমপি কমিশনার ঘটনাস্থলে পৌছে নিহত শিক্ষার্থীর ক্ষতিপূরণ প্রদান এবং ফুট ওভার ব্রিজ নির্মানের প্রতিশ্রুতি দিলে তারা সড়ক থেকে সরে গেলে যান চলালচল স্বাভাবিক হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষিয়টি নিশ্চিত করেছেন।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানান, শিক্ষার্থী ইয়াসিনের মৃত্যুর প্রতিবাদে রোববার (৯ আগস্ট) বেলা ১১টা থেকে মাদ্রাসার সহপাঠি শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেন। তারা নিহত শিক্ষার্থীর ক্ষতিপূরণ ও মাদ্রাসার সামনে ফুট ওভার ব্রিজ নির্মানের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এসময় সড়কের উভয় পাশে যানবাহন আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে প্রচন্ড রোদে বাসে বসে থেকে চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তারা বলেন, গাজীপুরা বাসস্ট্যান্ড ও তামীরুল মিল্লাত মাদ্রাসার সামনের অংশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ব্যস্ত সড়ক। এখানে শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদে পারাপারের পর্যাপ্ত ব্যবস্থা নেই। দ্রুত গতিতে যানবাহন চলাচলের কারণে প্রতিনিয়ত দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। ওই স্থানে দ্রুতগতির যানবাহন নিয়ন্ত্রণে গতি রোধক (স্পিড ব্রেকার) নির্মাণ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থী ও পথচারীদের নিরাপদে মহাসড়ক পারাপারের জন্য ফুট ওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিতে হবে। এছাড়া, সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা আরো বলেন, একজন শিক্ষার্থী সড়ক পার হতে গিয়ে প্রাণ হারিয়েছেন। এভাবে আর কোনো শিক্ষার্থী কিংবা পথচারী যেন সড়ক দুর্ঘটনার শিকার না হয় সে জন্য স্থায়ী নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। দুর্ঘটনার তদন্ত ও দায়ী চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা দিলে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক, জেলা প্রাশাসক এবং জিএমপি কমিশনার ঘটনাস্থলে পৌছে তাদের দাবি পূরনের আশ্বাস দিলে তারা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
প্রসঙ্গত, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন আলী ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিল। এসময় গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দ্রুত গতির একটি কভার্ড ভ্যান তাকে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। মাথায় আঘাত পেয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হলে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত ইয়াসিন আলী পাবনার সুজানগর উপজেলার নেয়াপাড়া গ্রামের রিপন মিয়ার ছেলে। সে তার বাবা-মার সাথে গাজীপুরা (কাজীপাড়া) এলাকায় ভাড়া থাকতেন। এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যানের চালক পালিয়ে গেলেও পুলিশ ঘটনাস্থল থেকে কভার্ড ভ্যান (ঢাকা মেট্রো-২০-৪৪১৩) জব্দ করে টঙ্গী পূর্ব থানায় নিয়ে আসে। পালিয়ে যাওয়া চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
টিআর
- ১সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার
- ২নিউজিল্যান্ডের সঙ্গে ওষুধ ও আইটি খাতে সহযোগিতা বাড়ানোর প্রস্তাব
- ৩এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার কমেছে ৩.৯৯ শতাংশ
- ৪র্যাগিংয়ে জিরো টলারেন্স: তবু ম্যানার শেখানোর নামে চলছে র্যাগিং
- ৫আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
- ৬কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ
- ৭বাকৃবিতে চার হলের সংঘর্ষ-ভাঙচুরের ঘটনায় ৪২ শিক্ষার্থীকে শোকজ
- ৮কবি নজরুল কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ৯সূচকের উত্থানে চলছে লেনদেন
- ১০দাখিলে এবার পাসের হার ৫৫.৫৯ শতাংশ
- ১কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
- ২রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী অলি আহমদ
- ৩প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ, বুকভরা আশা হাটহাজারীবাসীর
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার
- ৫হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ৬জবির ভর্তি আবেদন শুরু ১৫ নভেম্বর, পরীক্ষা জানুয়ারিতে
- ৭আড়াই মাসে ভোটার বেড়েছে তিন লাখ ৯ হাজার, মোট ১২ কোটি ৮৬ লাখ
- ৮কল-কারখানা স্থাপন করে উপকূলের বেকার সমস্যা সমাধান করা হবে: প্রধানমন্ত্রী
- ৯ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত
- ১০দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি





পাঠকের মতামত