নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ ৯:৩৩ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়াইল গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। নবীনগর থানার এএসআই নাঈমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী জাকির হোসেনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জাকির হোসেনের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।

পুলিশ জানায়, জেলা সদরের একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির পর থেকে জাকির হোসেন পলাতক ছিলেন। ওই পরোয়ানার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি মোরশেদ আলম চৌধুরী বলেন, জাকির হোসেনকে সোমবার সকালে আদালতে পাঠানো হবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী

কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবারের পরীক্ষায় প্রতিষ্ঠানটির ...

এসএসসি পরীক্ষার ফলাফল : চট্টগ্রামের ৮ বিদ্যালয়ের কেউই পাস করেনি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ। অর্থাৎ ...

নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ...