
মাদক নির্মূলে পুলিশ বিভাগ বদ্ধ পরিকর, কোনো পুলিশ যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তবে তাকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে মেহেরপুর জেলা পুলিশের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
এ সময় নানা সামাজিক কাজে পুলিশের সম্পৃক্ততার কথা উল্লেখ করে, কমিউনিটি পুলিশিংয়ের কাজ আরও জোরদার করার পরিকল্পনার কথা জানান রেঞ্জ ডিআইজি। পাশাপাশি যানবাহন, জনবল ও অবকাঠামোগত বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে পুলিশের কার্যক্রমকে আরও বেগবান করার আশ্বাস দেন তিনি। জেলার অপরাধ নির্মূলে সঠিক ও নির্ভরযোগ্য তথ্য প্রমাণের ভিত্তিতে সংবাদ পরিবেশনে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান মোস্তাফিজুর রহমান।
মত বিনিময় সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন অসংগতি ও অপরাধ দমনে করণীয় সম্পর্কে মতামত ও পরামর্শ প্রদান করেন। এ সময় মাদকের পাশাপাশি, অনলাইন জুয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরাধ, কিশোর গ্যাং, বিভিন্ন ধরনের চোর চক্র, সড়কে যানবাহনের নিরাপত্তাসহ নানা বিষয় উঠে আসে। উক্ত বিষয়গুলো সমাধানের দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ।
মত বিনিময় সভায় পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাংবাদিক ওয়াজেদুল হকসহ বেশ কয়েকজন সাংবাদিক বক্তব্য রাখেন।
বিএইচ
- ১আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৩কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৪নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৫এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৬চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৭ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
- ৮১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৯নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের
- ১০সোনালি আঁশ ঘিরে মাঠে কর্মচাঞ্চল্য, ভালো দামের অপেক্ষায় কৃষক
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৭মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৮গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪





পাঠকের মতামত