জেলা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৬ ২:১৬ পিএম , আপডেট: আগস্ট ১০, ২০২৬ ২:২৪ পিএম

কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় নোয়াখালীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও পুষ্টি মেলা।

সোমবার (১০ আগস্ট) বেলা ১১ টায় নোয়াখালী জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধন করেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। মেলার উদ্বোধন শেষে জেলা প্রশাসক মেলার প্রদর্শনী ঘুরে দেখেন এবং আলোচনা সভায় অংশ নেন।

সুস্থ জীবনধারণ ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তায় কৃষির ভূমিকা অপরিসীম উল্লেখ করে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ফরমালিন ও ভেজালমুক্ত খাবার নিশ্চিত করতে নিজেদের কৃষিপণ্য উৎপাদনের কোনো বিকল্প নেই। সবজি চাষের সনাতন পদ্ধতির পাশাপাশি এখন অনেকেই বাড়ির ছাদে শাক-সবজি চাষ করছেন। কৃষকদের ভাগ্যোন্নয়নে বর্তমান সরকার কৃষিবান্ধব কর্মসূচির অংশ হিসেবে কৃষি কার্ড চালুর পাশাপাশি কৃষি ঋণ মওকুফ করেছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নোয়াখালীর উপ-পরিচালক আশীষ কুমার করের সভাপতিত্বে আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এনজিও প্রতিনিধি বৃন্দ ও কৃষি উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এ ধরনের মেলা কৃষকদের আধুনিক কৃষি ব্যবস্থাপনায় আগ্রহী করে তুলবে এবং টেকসই কৃষি উৎপাদন ব্যবস্থার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও ভোক্তা পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতেও এ আয়োজন কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরে ১২ টি স্টল স্থাপন করা হয়েছে। এতে ছাদ বাগান, পুকুরপাড়ে কৃষি পদ্ধতি, সর্জন পদ্ধতি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষিসহ বিভিন্ন প্রজাতির ফসল প্রদর্শন করা হচ্ছে। মেলা ১০–১২ আগস্ট সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে

মৌলভীবাজারের কমলগঞ্জে নিজ পুত্রবধূর সাথে জোরপূর্বক অনৈতিক কার্যকলাপের চাঞ্চল্যকর অভিযোগে শ্বশুর সুলতান মিয়া (৫২)-কে গ্রেপ্তার ...

আল-হেরা উচ্চ বিদ্যালয়ের আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

চট্টগ্রামের মিরসরাইয়ে আল-হেরা উচ্চ বিদ্যালয় আয়োজিত আন্তঃশ্রেণি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রবিবার (৯ আগষ্ট) অনুষ্ঠানে ...

কুড়িগ্রাম ২৫০ শয্যা হাসপাতালে নির্মাণকাজে অনিয়মের অভিযোগ

কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের বিভিন্ন উন্নয়ন ও নির্মাণকাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজে নিম্নমানের ...

নবীনগরে আওয়ামীলীগ নেতা ও ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ...

বাগেরহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর সর্বস্ব পুড়ে ছাই

বাগেরহাটের ফকিরহাট উপজেলার হোচলা পশ্চিমপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই নারীর বসতঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। আগুনের লেলিহান ...

চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে জলাতঙ্কের টিকা (র‍্যাবিস ভ্যাকসিন) ও নরমাল স্যালাইন ...