
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে কমেছে টাকার পরিমাণে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৮৪৪ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৭৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৮৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৯ টির, দর কমেছে ১২৯ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৪ টির।
ডিএসইতে ৯০৮ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৫৬ কোটি ১৯ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৯৬৪ কোটি ৫৯ লাখ টাকার।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬২৮ পয়েন্টে।
সিএসইতে ২১২ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৫ টির দর বেড়েছে, কমেছে ৯৯ টির এবং ২৮টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৩৫ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস
- ১আমির খসরুর নেতৃত্বে ক্রিয়েটিভ অর্থনীতি বিষয়ক জাতীয় স্টিয়ারিং কমিটি
- ২হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
- ৩কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ পেয়েছে ১৯০ শিক্ষার্থী
- ৪নাছিমা-কাদির মোল্লা হাই স্কুলের ৩৮২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫
- ৫এসএসসিতে কুড়িগ্রামের চার বিদ্যালয়ে পাসের খাতা শূন্য
- ৬চাঁদপুরে হাসপাতাল থেকে ইয়াবাসহ চিকিৎসক গ্রেপ্তার
- ৭ফ্যাসিবাদী সরকার সব ধ্বংস করে গেছে, এখন পুনর্গঠনের পালা: প্রধানমন্ত্রী
- ৮১২ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা
- ৯নিরাপদ ক্যাম্পাসসহ ৪ দফা দাবি ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের
- ১০সোনালি আঁশ ঘিরে মাঠে কর্মচাঞ্চল্য, ভালো দামের অপেক্ষায় কৃষক
- ১চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ
- ২রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ১১ দলের অলি আহমদ
- ৩৩ কোম্পানির লেনদেন সাময়িক স্থগিত
- ৪সালমান শাহ হত্যা মামলায় ডনকে কারাগারে পাঠানোর নির্দেশ
- ৫চাঁদপুর সিভিল সার্জনকে ক্ষমা করে বদলির আদেশ প্রত্যাহার করলেন স্বাস্থ্যমন্ত্রী
- ৬শেরপুরের সীমান্তবর্তী বনে ১৬ লাখ ৭৬ হাজার টাকার ভারতীয় মদ জব্দ
- ৭মৌলভীবাজারে পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর কারাগারে
- ৮গাজীপুরে কাভার্ড ভ্যান চাপায় শিক্ষার্থী নিহত, মহাসড়ক অবরোধ
- ৯চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা
- ১০বাগেরহাটে বাসের ধাক্কায় অটোবাইক চালক নিহত, আহত ৪





পাঠকের মতামত