
শিগগিরই কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে চুক্তি হতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার (৭ আগস্ট) এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
পরিচয় প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে অগ্রগতি হয়েছে এবং দ্রুতই একটি সমঝোতা হতে পারে। চুক্তি কার্যকর হয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বাধাহীন হলে ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অবরোধ তুলে নেওয়া হবে বলেও জানান তিনি। খবর রয়টার্সের।
যুদ্ধ শুরুর আগে বিশ্বের মোট ব্যবহৃত তেলের প্রায় এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। তবে গত পাঁচ মাসের সংঘাতের কারণে এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে জ্বালানি বাজার ও মূল্যস্ফীতিতে।
হরমুজ প্রণালি নিয়ে সমঝোতার সম্ভাবনার কথা ট্রাম্প প্রশাসন গত কয়েক সপ্তাহ ধরে একাধিকবার জানালেও ইরান নিয়মিতই সরাসরি আলোচনা চলার বিষয়টি অস্বীকার করেছে। ফলে এবারকার উদ্যোগ দীর্ঘমেয়াদি সমাধানে পৌঁছাবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
হরমুজে জাহাজ চলাচল নিয়ে উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে ইরান-সমর্থিত হুথিরাও লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালিতে জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম বৃহৎ জ্বালানি কোম্পানি আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (এডিএনওসি) জানিয়েছে, সংঘাত শুরুর পর থেকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলের সময় তাদের ১৫টি জাহাজ হামলার শিকার হয়েছে। এসব ঘটনায় একজন ক্রু নিহত এবং ২০ জন আহত হয়েছেন বলে কোম্পানিটি জানিয়েছে।
এনজে
- ১ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩
- ২বগুড়ায় সড়কে মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত
- ৩হরমুজ প্রণালি খুলতে শিগগিরই চুক্তির আশা যুক্তরাষ্ট্রের
- ৪গুলশানে আ.লীগের গোপন বৈঠক থেকে গ্রেফতার ৬
- ৫চাঁদপুরে ১৫০ ঘন্টা বিদ্যুৎবিহীন অর্ধশতাধিক পরিবার
- ৬সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৭চাঁদপুরে নারীর পেট থেকে ৪ কেজি ৮ শ গ্রামের টিউমার অপসারণ
- ৮ভারতে অবৈধ অনুপ্রবেশের সময় ৮ বাংলাদেশি নারী আটক
- ৯জামায়াত-এনসিপির মব রাজনীতিই আ’লীগের ফেরার পথ তৈরি করছে
- ১০কুষ্টিয়ায় গাঁজাসহ দুইজন আটক
- ১চাঁদপুরে একযোগে বদলি ৩১ ইউপি প্রশাসনিক কর্মকর্তা
- ২চাঁদপুরে ফুটবল মাঠ উদ্বোধন করলেন শেখ ফরিদ আহম্মেদ
- ৩কেশবপুরে সীমানা পিলারসহ দুই জন গ্রেফতার
- ৪নিয়মনীতির তোয়াক্কা না করে বিসিক শিল্পনগরী’র গাছ বিক্রির অভিযোগ
- ৫আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৬মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ৭সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৮ভরিতে ৩২৬৬ টাকা কমলো সোনার দাম
- ৯গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ১০১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা





পাঠকের মতামত