আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৬ ১০:০১ এএম

বৈশ্বিক বাজারে ফের বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার কারণে তাৎক্ষণিক কোনও কূটনৈতিক সমাধানের আশা ফিকে হয়ে আসায় তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা গেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গ্রিনিচ মান সময় (জিএমটি) ০০:৫৫ পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬২ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৩৯ ডলারে পৌঁছেছে। এর আগে টানা ৭ শতাংশ দরপতনের পর বেঞ্চমার্ক এই তেলের দাম তিন সপ্তাহের সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

চুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকিচুক্তি অথবা আত্মসমর্পণ, ইরানকে ক্ষুব্ধ ট্রাম্পের হুমকি

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ৬১ সেন্ট বা ০ দশমিক ৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। আগের লেনদেন পর্বে ৫ শতাংশের বেশি দরপতনের পর এর দাম প্রায় এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

এনজে

শেয়ার

পাঠকের মতামত

অবৈধ অভিবাসন : ৫ ক্ষেত্রে নিরাপত্তা জোরদারের আহ্বান ইইউ প্রেসিডেন্টের

মরক্কো থেকে হাজার হাজার অভিবাসী গত সপ্তাহে স্পেনের সেউতায় অনুপ্রবেশের পর সীমান্ত নিরাপত্তা নিয়ে চিন্তিত ...

বিশ্ববাজারে ৪ শতাংশের বেশি কমলো তেলের দাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় হামলা স্থগিতের ঘোষণা দেওয়ার পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত ...