আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৬ ৯:৫০ পিএম , আপডেট: আগস্ট ৮, ২০২৬ ৯:৫৬ পিএম

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খুলে দেয়ার বিষয়টি ওমানের সঙ্গে চলমান আলোচনার সঙ্গে কোনোভাবেই সম্পর্কিত নয় বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একইসঙ্গে ইরানের শর্তগুলো যুক্তরাষ্ট্র পুরোপুরি মেনে নিলেই প্রণালিটি পুনরায় খুলে দেয়া হবে বলে জানিয়েছে দেশটির এই অভিজাত বাহিনী।

শনিবার (৮ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবি জানিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেয়া নির্ভর করছে ইরানের নির্ধারিত ‘নির্দিষ্ট প্রক্রিয়া ও শর্তের’ ওপর। এর সঙ্গে ওমানের চলমান আলোচনার কোনো সম্পর্ক নেই।

মোহেবি বলেন, ‘আমাদের কাছে হরমুজ প্রণালি শুধু একটি অর্থনৈতিক জলপথ নয়; এটি ভৌগোলিক ও কৌশলগত শক্তিরও একটি গুরুত্বপূর্ণ উপাদান।’

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের শর্তগুলো পুরোপুরি মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এরপরই প্রণালিটি পুনরায় খুলে দেয়ার বিষয়টি কার্যকর হবে।

আইআরজিসির এই মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্র যখনই ইরানের শর্ত মেনে নেবে, তখনই হরমুজ প্রণালি খুলে দেয়া হবে।’

এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে ইরান ও ওমানের মধ্যে আলোচনায় অগ্রগতি হয়েছে এবং শিগগিরই একটি চুক্তি হতে পারে।

এদিকে যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাওয়ার দাবি করেছে ইরান। তবে এই মুহূর্তে ট্রাম্প প্রশাসনের চেয়ে ওমানের সঙ্গে আলোচনাতেই বেশি গুরুত্ব দিচ্ছে তেহরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হরমুজ প্রণালির সীমানা ও নৌ চলাচল নিয়ে মাস্কটের সঙ্গে সমঝোতার পরই ওয়াশিংটনের সঙ্গে আলোচনা এগিয়ে নেয়া সম্ভব।

দ্রুত যুদ্ধ শেষ হওয়ার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও। তিনি বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং হরমুজ প্রণালি নিয়ে চুক্তিও খুব কাছাকাছি। তবে একই সময়ে মার্কিন অস্ত্রের মজুত নিয়ে চাপের কথাও স্বীকার করেছেন ট্রাম্প। নির্দিষ্ট কিছু অস্ত্রের মজুত তুলনামূলকভাবে কম বলে জানান তিনি। তথ্যসূত্র: আল জাজিরা

বিএইচ

শেয়ার

পাঠকের মতামত

ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ নিহত ৩

রাশিয়া-ইউক্রেন চলমান যুদ্ধের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় এক শিশুসহ ...

লোহিত সাগরে হামলায় ভারতীয় কার্গো জাহাজ ডুবি

যুক্তরাষ্ট্র-ইরান চলমান উত্তেজনার মধ্যে লোহিত সাগরে ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর হামলায় একটি ভারতীয় পতাকাবাহী কার্গো জাহাজ ডুবে ...

আজ হরমুজ নিয়ে ইরান-মার্কিন চুক্তির সম্ভাবনা: মার্কিন অর্থমন্ত্রী 

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আগামী দুই দিনের মধ্যেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত হতে ...