
গাজীপুরের কাপাসিয়ায় বাবার খরিদকৃত এবং পৈত্রিক সূত্রে পাওয়া জমি জবর দখল চেষ্টার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষরা ওই জমিতে থাকা বাঁশ, আকাশি গাছ, বাগান থেকে আনারস তুলে নিয়ে নষ্ট করে এবং জমিতে ধান রোপন করে দখলে নেয়ার চেষ্টা করে। উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামে মৃত কফিল উদ্দিনের জমি দখলের পাঁয়তারা করছে তারা। এসব ঘটনায় ভুক্তভোগী উম্মে কুলসুম শিল্পী (৩৮) প্রতিপক্ষের বিরুদ্ধে কাপাসিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
ভুক্তভোগী উম্মে কুলসুম শিল্পী কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়নের বেলাশী গ্রামের মৃত কফিল উদ্দিনের একমাত্র মেয়ে। অভিযুক্তরা হলো একই গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে বকুল মিয়া (৪৮), হারুন মিয়া (৪১), হারুন মিয়ার স্ত্রী নাঈমা (৩৫) এবং স্বপন মিয়ার স্ত্রী নাঈমা (৩৫)।
উম্মে কুলসুম শিল্পী অভিযোগ করেন, জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে তার ও তাদের পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শত্রুতা করে আসতেছে। শিল্পীর বাবার মৃত্যুর পর বাবার খরিদকৃত এবং ওয়ারিশসূত্রে পাওয়া জমি অভিযুক্তরা জবর দখল চেষ্টার পায়তারা করে এবং বিভিন্ন সময় তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে। ওই জমি নিয়ে গত ২৯ জুলাই বিজ্ঞ সিনিয়র দেওয়ানী জজ ৩য় আদালতে দেওয়ানি মোকদ্দমা (নং ১৩১/২০২৬) দায়ের করেন তিনি। দেওয়ানি মামলার নোটিশ পেয়ে অভিযুক্ত বকুল মিয়া ও হারুন মিয়া গং ক্ষুব্ধ হয়ে রবিবার (২ আগস্ট) ভোর সাড়ে ৫টা হতে বেলা ১১ পর্যন্ত বকুল মিয়া, হারুন মিয়া, নাঈমা এবং নাজমাসহ তাদের সহযোগী অজ্ঞাত ৫/৬ জন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পৈত্রিক ও দলিল মূলে মালিকানা পাওয়া আমার ভোগ দখলীয় জমির বাঁশঝাড় থেকে বড় সাইজের ৫০টি বাঁশ, দুইটি আকাশি গাছ কেটে নেয়। বসত বাড়ির উত্তর পাশের আনারস বাগান থেকে আনারস তুলে নেয়। এতে তাঁর প্রায় ২৫ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়। বসত বাড়ির দক্ষিণে থাকা জমিতে ধান রোপণ করে দখলে নেয়ার চেষ্টা করে। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। ১০ লাখ টাকা চাঁদা না দিলে তাঁর ভোগ দখলকৃত সম্পত্তি জবর দখল এবং বসত বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দেয়ার হুমকি দেয়। তাদের হুমকিতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তা হীনতায় ভুগতেছে।
অভিযুক্ত বকুল মিয়া ও হারুন মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় এসব বিষয়ে তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের দায়িত্বপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং উম্মে কুলসুম শিল্পীর ভোগদখলে আছে।
এনজে
- ১চিকিৎসক সমাজের পেশাগত উৎকর্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত ড্যাব
- ২সমনবাগ চা বাগানে ৫০০ টাকা মজুরির দাবিতে গণবিক্ষোভ
- ৩টাংস্টেন ও ব্যাটারি বর্জ্য রফতানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
- ৪জেআইসিতে আটকে তারেক রহমানকেও নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
- ৫জনগণের অধিকার নিশ্চিত হলেই জুলাই শেষ হবে : বিরোধীদলীয় নেতা
- ৬সেবার মানসিকতা ছাড়া চিকিৎসার মানোন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী
- ৭কাপাসিয়ায় বাবার খরিদকৃত জমি দখল চেষ্টা, থানায় মেয়ের অভিযোগ
- ৮তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর ফের গ্রেফতার
- ৯ইসলামী ব্যাংকের উদ্যোগে বিশিষ্ট আলেমদের সঙ্গে মতবিনিময় সভা
- ১০জিডিপির ৫ শতাংশ চিকিৎসা খাতে ব্যয় করা হবে: মির্জা ফখরুল
- ১মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ চাই: আইনমন্ত্রী
- ২আগামী রবিবার মহেশখালী আসছেন প্রধানমন্ত্রী
- ৩সংবাদপত্র সমাজের দর্পণ, অপ-সাংবাদিকতা পরিহার করতে হবে
- ৪গাজীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দায়িত্বশীল সমাবেশ
- ৫সিরাজগঞ্জে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেপ্তার
- ৬ব্লু ইকোনমি সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়েছে
- ৭বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন
- ৮জবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন
- ৯১৫ আগস্ট ৭৫ হাজার অবসরপ্রাপ্ত শিক্ষক-কর্মচারীর হাতে অবসর সুবিধার টাকা
- ১০আমরা মনে করি না এখনই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসুক: ডা. শফিকুর রহমান





পাঠকের মতামত