আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: জুলাই ২২, ২০২৬ ১২:৫৭ পিএম , আপডেট: জুলাই ২২, ২০২৬ ১২:৫৮ পিএম

ভয়াবহ একটি দাবানল ছড়িয়ে পড়েছে ফ্রান্সের দক্ষিণাঞ্চলে। দ্রুত ছড়িয়ে এ দাবানল থেকে মঙ্গলবার শত শত মানুষকে বাড়িঘর থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে প্রায় ১ হাজার দমকলকর্মী ও পানি ছিটানোর জন্য উড়োজাহাজ মোতায়েন করা হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ভার অঞ্চলের বনাঞ্চলঘেরা পাহাড়ে ছড়িয়ে পড়া এই আগুন কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ১ হাজার ৭০০ হেক্টর (৪ হাজার ২০০ একর) এলাকা ভস্মীভূত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির মার্সেই ও নিস শহরের মধ্যবর্তী ওই অঞ্চলের প্রশাসনিক প্রধান সিমন বার্ব্রে বলেন, ‘গ্রস বেসিলন পর্বতের ঢাল বেয়ে আগুন অত্যন্ত দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। আবহাওয়া পরিস্থিতি ও বাতাসের গতি কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিলে এমন দ্রুত বিস্তার প্রত্যাশিত ছিল না।’

সিমন বার্ব্রে জানান, কোতিনিয়াক, মনফোর-সুর-আরজঁ ও কোরেন্স গ্রামের আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের সূত্রপাত হওয়া পন্তেভ ও কাছের সিলাঁ-লা-কাসকাদ গ্রামের অনেক মানুষকেও নিরাপদ স্থানে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাত থেকে বুধবারের মধ্যে প্রিফেকচারের তথ্য অনুযায়ী, বিদ্যুৎহীন হয়ে পড়েছে ২ হাজার ৩০০টির বেশি বাড়ি।

ফরাসি আবহাওয়া সংস্থা মেতেও-ফ্রান্স জানিয়েছে, দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে ওই এলাকায় ভয়াবহ বন আগুনের ঝুঁকি তৈরি হয়েছে।

বার্ব্রে বলেছেন, এগিয়ে আসা আগুনের শিখার সামনে অগ্নি-প্রতিরোধী প্রতিবন্ধক স্থাপনের জন্য বিমানকর্মীরা দ্রুতগতিতে কাজ করছে।

এএফপির এক সাংবাদিক জানান, কোতিনিয়াকের কাছে আগুনে ঘেরা পাহাড়ের পেছনে আকাশে উঠে যাওয়া ঘন ধূসর ধোঁয়ার বিশাল মেঘ দেখেছেন।

ভার অঞ্চলের অগ্নিনির্বাপক প্রধান এরিক গ্রোহিন বলেন, ‘এই মুহূর্তে পুরো এলাকার জন্য আগুন নিয়ন্ত্রণ করাই অগ্রাধিকার। আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ৯০০ থেকে ৯৫০ জন দমকলকর্মী মোতায়েন করা হয়েছে।’

এনজে

শেয়ার

পাঠকের মতামত

ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য ...

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন ইন্টারসেপ্টর মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিনিদের হামলা বন্ধ

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ...

‘তেলাপোকাদের’ চিহ্নিত করে গুন্ডা দমন আইনে মামলার ঘোষণা শুভেন্দুর

ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের জেরে বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল ভারত। রাজধানী নয়াদিল্লি থেকে ...