ইরানি সেনাবাহিনীর মুখপাত্র
ইরানকে দুর্বল ও হরমুজে নিজের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নিজেদের লক্ষ্য অর্জন ও ইরানকে দুর্বল করার মিশনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের সেনাবাহিনীর মুখপাত্র জেনারেল আব্দুলফজল শেখারচি।
রোববার (২৬ জুলাই) রাষ্ট্রয়াত্ত্ব টিভিকে তিনি বলেছেন, “মার্কিনিদের জন্য বর্তমান পরিস্থিতি বিশৃঙ্খল এবং অনাকাঙ্খিত।”
সেনাবাহিনীর এ জেনারেল আরও বলেছেন যুক্তরাষ্ট্র এখন যুদ্ধে নতুন কৌশল খুঁজছে। তিনি বলেন, যুদ্ধ থেকে মার্কিনিরা বের হতে চাইলে নিজের ইচ্ছায় পারবে না। তাদের এক্ষেত্রে ইহুদিবাদীদের অনুমতি লাগবে।ইরানিরা ইহুদিবাদী হিসেবে ইসরায়েলকে বোঝায়।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালায়। এরপর টানা ৪০ দিন যুদ্ধ চলে। যুদ্ধ বন্ধের জন্য মার্কিনি ও ইরানিরা জুলাইয়ের শুরুতে একটি সমঝোতা স্মারকে সই করে। কিন্তু এটি ইতিমধ্যে ভেস্তে গেছে। যুক্তরাষ্ট্র টানা দুই সপ্তাহ ইরানে হামলা চালিয়েছে। জবাবে ইরানও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন অবকাঠামোকে টার্গেট করেছে।
তবে গত দুইদিন ধরে মার্কিনিরা হামলা থেকে বিরত আছে। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হামলা প্রতিহত করার ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়ার শঙ্কা থেকে মার্কিনিরা আপাতত ইরানে বড় হামলা চালানো থেকে বিরত আছে।
সূত্র: আলজাজিরা
- ১বিদেশি ব্যাংকগুলোর ঋণ বিতরণে ভাটা, আমানত-মুনাফা ও রপ্তানি আয়ে গতি
- ২সুন্দরবনের বাঘ ও আবাসস্থল রক্ষায় সরকার বদ্ধপরিকর: পরিবেশমন্ত্রী
- ৩ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস
- ৪পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সরকারের অগ্রাধিকার
- ৫ডিজিটাল কনটেন্টে স্বাস্থ্যবার্তা ছড়ানোর আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
- ৬স্বার্থের ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে ঢাকা-দিল্লি সম্পর্ক: পররাষ্ট্রমন্ত্রী
- ৭ন্যাশনাল হাউজিংয়ের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৮সিকদার ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ৯বাংলাদেশ ফাইন্যান্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১০নর্দান ইসলামী ইন্স্যুরেন্সের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ
- ১চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ২শ্রীমঙ্গলে নাহিদ-হাসনাতদের গাড়িবহর আটকে দিলো পুলিশ
- ৩চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেপ্তার
- ৪চাঁদপুরে পাট উৎপাদনে শীর্ষে সদর
- ৫হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে
- ৬মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরে পিটিয়ে আহত ৩
- ৭কেএমপির নতুন কমিশনার সাজ্জাদুর রহমান
- ৮ভূরুঙ্গামারীতে গাঁজাসেবীর কামড়ে দুই যুবক আহত
- ৯বেড়া উপজেলার ৫০ প্রাথমিক বিদ্যালয়ের সব শিক্ষককে কারণ দর্শানো নোটিশ
- ১০কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত





পাঠকের মতামত