
বিশ্ববাজারে টানা চতুর্থ সপ্তাহের মতো কমলো মূল্যবান ধাতু সোনার দাম। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ আরও দ্রুত সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশার কারণে সোনার দাম কমলো।
শুক্রবার স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২ দশমিক ৭৭ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ১৭ দশমিক ৩০ ডলারে।
সপ্তাহজুড়ে সোনার দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। বুধবার ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।
বাজার বিশ্লেষকদের মতে, ফেডের কঠোর মুদ্রানীতির সম্ভাবনা মার্কিন ডলারকে আরও শক্তিশালী করেছে। ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা দাম কমার অন্যতম কারণ।
বিনিয়োগ প্রতিষ্ঠান ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ফেডের কঠোর অবস্থানকে ঘিরে বাজারে দ্রুত মূল্য সমন্বয়ের ফলে মার্কিন ডলারে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে, যা সোনার দামে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, জানুয়ারির শেষ দিকে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছানোর পর থেকে সোনার যে দীর্ঘমেয়াদি সংশোধন শুরু হয়েছে, তা ভবিষ্যতে প্রতি আউন্স ৩ হাজার ৪০০ ডলার পর্যন্ত নেমে যেতে পারে।
চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল। এরপর থেকে দাম প্রায় ২৯ শতাংশ কমেছে।
সূত্র: রয়টার্স
এনজে
- ১ছাত্রলীগকে ডিফেন্ড করা সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারী রাকসু ভিপির
- ২চাঁদপুরে নদীতে পড়ে পঞ্চম শ্রেণীর ছাত্রীর মৃত্যু
- ৩দেশের ৯ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
- ৪জাপানে শক্তিশালী ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার
- ৫সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ
- ৬২৭ দিনে রেমিট্যান্স এলো আড়াই বিলিয়ন ডলার
- ৭সঞ্চয়পত্রে বাড়ছে বিনিয়োগকারীদের আগ্রহ
- ৮মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
- ৯হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ অনেকে আহত
- ১০প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
- ১নড়িয়ায় স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
- ২চাঁদপুরে অনুমতি ছাড়া নদী দখল করে হোটেল নির্মাণ
- ৩রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেলেন ড. সোবহান
- ৪স্পিকারের দিকনির্দেশনা পেলেই গাজী নজরুলের এমপি পদের সিদ্ধান্ত নেবে ইসি
- ৫ব্রাহ্মণবাড়িয়ায় মাদক-অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের তাগিদ
- ৬বিএসইসির কমিশনার হলেন হোসেন সাদাত
- ৭জুলাইয়ে অপেক্ষা করতাম, কখন জবির মিছিল আসবে: নাহিদ ইসলাম
- ৮দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু
- ৯উন্নয়ন কাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ব্ল্যাকলিস্টেড করা হবে
- ১০পুলিশ জনগণকে সঙ্গে নিয়েই বাঁচবে, কারও লাঠিয়াল বাহিনী হবে না





পাঠকের মতামত