
শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকটকে সঙ্গী করেই এগিয়ে চলেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকার দুই বোন সুপ্রিয়া সিনহা ও প্রিয়ন্তী সিনহা। শত প্রতিকূলতার মধ্যেও বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার স্বপ্ন লালন করছেন ছোট বোন প্রিয়ন্তী সিনহা।
সোমবার (২০ জুলাই) জানা যায়, সুরেন্দ্র কুমার সিনহা ও সুশীলা রাণী সিনহা দম্পতির দুই মেয়েই শারীরিক প্রতিবন্ধী। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে বড় বোন সুপ্রিয়া সিনহা নিজের পড়াশোনা কাঙ্খিত পর্যায়ে এগিয়ে নিতে পারেননি। তবে নিজের স্বপ্নকে বিসর্জন দিয়ে ছোট বোন প্রিয়ন্তীকে বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রতিনিয়ত উৎসাহ ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।
প্রিয়ন্তী সিনহা মৌলভীবাজার সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করে বর্তমানে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু আর্থিক সংকটের কারণে তার এই স্বপ্ন বাস্তবায়ন অনিশ্চয়তার চোরাবালি সামনে এসে পড়েছে।
এমন পরিস্থিতিতে টিম জার্নালিস্টের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন এবং মরহুম ডিআইজি জালাল আহমদের পরিবার। তাদের এই মানবিক সহায়তা প্রিয়ন্তীর স্বপ্নপূরণের পথে নতুন আশার সঞ্চার করেছে।
জানা যায়, তাদের বাবা একজন সাবেক ভূমি অফিস সহকারী। বর্তমানে চার সদস্যের পরিবারটি চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে মানবেতর জীবনযাপন করছে। নানা অভাব-অনটনের মধ্যেও দুই বোন তাদের শিক্ষা ও স্বপ্নের পথ থেকে পথভ্রষ্ট হয়ে সরে দাঁড়াননি।
প্রিয়ন্তীর একমাত্র লক্ষ্য বিসিএসের শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। তার এই স্বপ্ন বাস্তবায়নে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মেধা, ইচ্ছাশক্তি ও স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না। সুপ্রিয়া ও প্রিয়ন্তী সিনহার সংগ্রামী জীবন সেই সত্যেরই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ হয়ে থাকবে প্রতিটি তরুণ সমাজের মধ্যে।
এনজে
- ১ফুলবাড়িয়ায় ইকো পার্ক স্থাপনের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
- ২১৮ কোটি জনগণের প্রত্যাশা পূরণে কাজ করব : দুদক চেয়ারম্যান
- ৩গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী
- ৪পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলাদেশ শিশু হাসপাতালে মাইক্রোবাস প্রদান
- ৫রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
- ৬স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
- ৭দরিদ্রতার কষাঘাতে রেশমির স্বপ্ন পূরণের প্রচেষ্টা কি থেমে যাবে?
- ৮হামের উপসর্গ নিয়ে ৪ আরও শিশুর মৃত্যু
- ৯কুড়িগ্রামে ১০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, গ্রেপ্তার ২
- ১০নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের আবেদন যবিপ্রবি শিক্ষক ড. শিমুলের
- ১ঢাকা কলেজস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণের ফল উৎসব ও বৃক্ষরোপণ কর্মসূচি
- ২প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির ৪ সদস্যের সাক্ষাৎ
- ৩পিএসসি চেয়ারম্যানের পদত্যাগ
- ৪রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই
- ৫জ্বালানি সহযোগিতা জোরদারে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করবে বাংলাদেশ-কাতার
- ৬চাঁদপুরে ইলিশ আমদানি বৃদ্ধি পাওয়ায় দামে কিছুটা স্বস্তি
- ৭ব্যাংকাস্যুরেন্স সম্মেলনে পূবালী ব্যাংকের ৪২ কর্মকর্তাকে সংবর্ধনা
- ৮রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে কাজ করছে সরকার
- ৯ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী
- ১০ইসলামী ব্যাংক-মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইনের পুরস্কার বিতরণ





পাঠকের মতামত